শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

বাইডেনের ঘুম হারাম করে দেওয়ার হুশিয়ারি কিমের বোনের

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করে দেওয়ার হুশিয়ারি করে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন।

এমন এক সময় তিনি এই হুমকি দিয়েছেন, যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জাপান ও দক্ষিণ কোরিয়া সফর শুরু করে দিয়েছেন।

মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

সোমবার প্রথমবারের মতো বিদেশ সফরে জাপান আসেন পেন্টাগন প্রধান লয়েড অস্টিন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকিন।

পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া ও চীনের বিরুদ্ধে সামরিক জোট শক্তিশালী করতে সফরে বের হয়েছেন তারা।

ওয়াশিংটনের নতুন প্রেসিডেন্টকে ইঙ্গিত করে এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, আগামী চারটি বছর যদি আপনি ভালো করে ঘুমাতে চান, তবে শুরু থেকেই সেই পরিস্থিতি তৈরি করা উচিত না, যা আপনার ঘুম কেড়ে নেবে।

কিম জং উনের সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টাদের মধ্যে একজন তার বোন ইয়ো জং। গত বছর যখন আন্তঃকোরিয়া উত্তেজনা বেড়ে যায়, তখন তাকে গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখা গেছে।

পিয়ংইয়ংয়ের সরকারি পত্রিকা রডং সিনমুনের খবরে জানানো হয়, উনের বোন ওই বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের উদ্দেশে বলেছেন, তারা আমাদের মাটিতে বারুদের গন্ধ ছড়ানোর চেষ্টা করছেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে বৈঠক করেন। ওয়াশিংটন উত্তর কোরিয়ায় পরমাণু নিরস্ত্রীকরণের ঘোষণা দিলেও সে প্রক্রিয়ায় কোনো অগ্রগতি হয়নি।

পরমাণু কর্মসূচির কারণে উত্তর কোরিয়ায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office