শিরোনাম
এপেক্স স্পিনিং ও ফুডসের ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা ব্যাংক-বিমা, সিগারেট ও মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক আঞ্চলিক সহযোগিতা গড়ে তুললে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে: মাহদী আমিন নারীর শুধু উপস্থিতি নয়, প্রয়োজন কার্যকর অংশগ্রহণ : সিইসি সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী কৃষি অর্থায়নকে শক্তিশালী করতে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে মালয়েশিয়ার নাগরিকের কাছে মিললো ৮ কোটি টাকার সোনা বেঙ্গল ইসলামি লাইফের এজিএমে ২% নগদ লভ্যাংশ অনুমোদন আইডিআরএ’র উদ্যোগে তৃতীয় দফায় ২৬ কোটি টাকার বীমা দাবি পরিশোধ ৪ অক্টোবর

মসজিদুল হারামে ধারালো অস্ত্রসহ এক ব্যক্তি আটক

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০৩ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৫৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

সৌদি আরবে মসজিদুল হারামে দাঁড়িয়ে সন্ত্রাসী গোষ্ঠীর সমর্থনে স্লোগান দেওয়া এক সশস্ত্র ব্যক্তিকে আটক করা হয়েছে।

মক্কা পুলিশের মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, মসজিদের দ্বিতীয় তলায় ছুরি হাতে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়।

৩০ মার্চ আসর নামাজের পর ওই ব্যক্তি ছুরি ঘুরিয়ে ঘুরিয়ে উগ্রবাদী স্লোগান দিচ্ছিলেন।

পরে ঘটনাস্থল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্সের প্রধান শেখ আবদুল রহমান বলেন, ওই ব্যক্তি ইসলামি বিশ্বাসের বিরুদ্ধে বর্ণবাদী ও উগ্রপন্থী স্লোগান দিচ্ছিলেন।

‘তিনি মসজিদের পবিত্রতা রক্ষা করেননি, সম্মানও দেখাননি। নামাজ, তাওয়াফ ও হজের জন্য এই মসজিদ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ।’

এর আগে গত ২০ অক্টোবর মসজিদুল হারামের বাইরের ফটকে এসে এক সৌদির গাড়ি ধাক্কা খায়। মক্কার কর্তৃপক্ষ জানায়, ওই লোক অস্বাভাবিক অবস্থায় ছিলেন।

২০১৭ সালের জুনেও পবিত্র মসজিদটিতে হামলার পরিকল্পনা ব্যর্থ করে দেয় সৌদি কর্তৃপক্ষ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office