শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

ডনবাস অঞ্চলে ৩০০ মাইল দীর্ঘ রণক্ষেত্র, খণ্ড খণ্ড লড়াই

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ডনবাস অঞ্চলে ৩০০ মাইল দীর্ঘ রণক্ষেত্র, খণ্ড খণ্ড লড়াই   |   মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মারিউপোলের আযোভস্টাল ইস্পাত কারখানার ওপর রুশ গোলাবর্ষণ।

ডনবাস অঞ্চল দখলকে ঘরে বিভিন্ন শহরে ইউক্রেন এবং রাশিয়ার বাহিনীর মধ্যে এখন রাস্তায় রাস্তায় লড়াই চলছে।

সেখানে ৩০০ মাইল দীর্ঘ এক রণক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীকে ঠেকিয়ে রাখার চেষ্টা করছে।

তবে ইউক্রেন সরকার স্বীকার করেছে এরই মধ্যে লুহানস্ক এলাকায় ক্রেমিনা এবং আরও একটি ছোট শহরের দখল রুশ বাহিনীর হাত চলে গেছে।

সেখানকার আঞ্চলিক প্রশাসক সেরহি হাইদাই জানাচ্ছেন, বিভিন্ন শহরের ওপর ভারী গোলাবর্ষণ করা হচ্ছে এবং চার জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল স্টাফ বলছে, ডনবাস দখলের এই ‘নতুন অধ্যায়ে’ রাশিয়ার বাহিনী পুরো রণক্ষেত্র বরাবর একের পর এক হামলা চালাচ্ছে।

৩০০ মাইল দীর্ঘ রণক্ষেত্র
ওদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে জানাচ্ছে, গত রাত থেকে ইউক্রেনের ভেতরে ১,২৬০টি লক্ষ্যবস্তুর ওপর তারা মিসাইল ছুঁড়েছে এবং ভারী কামান থেকে গোলাবর্ষণ করেছে।

তারা বলছে, বিমান থেকে ছোঁড়া লক্ষ্যভেদী মিসাইল ডনবাস অঞ্চলের ১৩টি জায়গায় আঘাত করেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ শহর স্লোাভিয়ানস্কও রয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে।

ডনেটস্ক অঞ্চলে বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের একটি মিগ-২৯ জঙ্গি বিমান ভূপাতিত করেছে।

তবে কোন নিরপেক্ষ সূত্র থেকে এসব দাবির সত্যতা যাচাই করা যায়নি।

মারিউপোলের শেষ প্রতিরক্ষাব্যুহের ওপর প্রচণ্ড হামলা

ডনবাস অঞ্চলে রুশপন্থী এক বিচ্ছিন্নতাবাদী নেতা বলছেন, রাশিয়ার স্পেশাল ফোর্সেস কমান্ডোরা মারিউপোলের বিশাল আযোভস্টাল ইস্পাত কারখানায় ইউক্রেনের বাহিনীর শেষ অবস্থানের ওপর হামলা চালাচ্ছে।

এডুয়ার্ড বাসুরিন রাশিয়া-২৪ টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, এসব কমান্ডোদের সাহায্য করছে রুশ বিমান এবং গোলন্দাজ বাহিনী।

ওদিকে রাশিয়ার সামরিক বাহিনী আবারও মারিউপোলের ইউক্রেনীয় সৈন্যদের আত্মসমর্পণ করার ডাক দিয়েছে।

অস্ত্র নামিয়ে রাখলে তাদের প্রতি মানবিক আচরণ করা হবে বলে রুশ বাহিনী বলছে।

সী অফ আযোভ উপকূলের মারিউপোল শহরের কৌশলগত গুরুত্ব অনেক।

গত মার্চ থেকে এই শহরের প্রায় চার লক্ষ বাসিন্দার অনেকে রুশ বাহিনীর অবরোধের মুখে আটকা পড়ে আছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office