শিরোনাম
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ পর্যন্ত সময় পেল মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন

শ্রীমঙ্গলে করোনায় স্বর্ণব্যবসায়ীর মৃত্যু, পরিবারে আরো তিনজন আক্রান্ত।

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি   |   রবিবার, ১৮ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৪১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। তাঁর নাম নিরঞ্জন বনিক (৭৭)। তিনি শহরের সুরভী পাড়া আবাসিক এলাকার বাসিন্দা।

গতকাল শনিবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি শ্রীমঙ্গল শহরের বিশিষ্ট স্বর্ণব্যবসায়ী “বনিক জুয়েলার্স” এর সত্ত্বাধিকারী ছিলেন।

পরিবার সুত্রে জানা যায়, ব্যবসায়ী নিরঞ্জন বনিকসহ একই পরিবারের চারজন করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তাঁর স্ত্রী, ছেলে ও ছেলের বৌ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। এবং বর্তমানে তিনজনই সুস্থ আছেন।

তাঁর ছেলে শংকর বনিক জানান কিছুদিন আগে উনার পিতার কোভিড টেস্ট করালে করোনা পজিটিভ আসে, তখন অবস্থার অবনতি হলে সাথেসাথে সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এবং চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকালে তিনি মৃত্যুবরণ করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান কিছুদিন আগে নিরঞ্জন বনিক এর করোনা রিপোর্ট পজিটিভ আসলে তাকে সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। গতকাল বিকালে তিনি মৃত্যুবরণ করেন। এবং তাঁর পরিবারের আরে তিনজন করোনায় আক্রান্ত। তাদেরকে বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং নিয়মিত তাদের খোঁজ নেওয়া হচ্ছে। সকল স্বাস্থ্যবিধি মেনে থাকার কথা বলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office