শিরোনাম
নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা পোশাক খাতের সহিংসতায় সীমান্তের ওপার থেকে ইন্ধনের তথ্য রয়েছে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে পারে : ফকির মাহবুব আনাম কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী কুলাউড়া ইউবিসিপিএস লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন মালয়েশিয়ার শ্রমবাজার খুললেও কাটেনি অনিশ্চয়তা দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে এনবিআর গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

অন্ধকার কাটছে না সৌম্যের ব্যাটে!

স্পোর্টস ডেস্ক   |   শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ২৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অন্ধকার কাটছে না সৌম্যের ব্যাটে!

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় দলে একসময় দাপটের সঙ্গে খেলেছেন ওপেনার সৌম্য সরকার। শট আর নজরকাড়া ব্যাটিংয়ে তিনি অন্যরকম সৌন্দর্য ফোটাতেন। একাধিকবার দলকে জিতিয়েও মাঠ ছেড়েছেন এই বাঁ-হাতি ওপেনার। আলো ছড়ানো সৌম্যের সেই ব্যাটে এখন যেন রাজ্যের অন্ধকার। জাতীয় দল ও বিপিএলের পর চলমান ডিপিএলেও ব্যাট হাতে নিষ্প্রভ সৌম্যের দেখা মিলেছে।

সবশেষ জাতীয় দলের হয়ে সৌম্য গত বছর পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিলেন। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের সঙ্গে বেড়েই চলেছে এই ব্যাটারের দূরত্ব। মূলত টানা রানখরার কারণে সদ্য সমাপ্ত ও আসন্ন সিরিজে সুযোগ মিলছে না তার। তিনি জানিয়েছেন, এই পরিস্থিতির পরিবর্তনে নিজেকে নতুন করে ভেঙে গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলমান আসরে সৌম্য খেলছেন তারকায় ঠাসা মোহামেডান দলে। অবশ্য প্রায় ম্যাচেই খেলার সুযোগ পেলেও বাঁ-হাতি ওপেনার সেভাবে কাজে লাগাতে পারছেন না। গ্রুপ পর্বের ৯ ম্যাচে মোহামেডানের হয়ে মাঠে নেমেছেন সৌম্য। এর মধ্যে ব্যাট করা ৮ ইনিংসে করেছেন মোটে ১৬১ রান। ম্যাচপ্রতি তার গড় ২০.১৩ এবং স্ট্রাইকরেট ৮০.১০।

ডিপিএলের প্রথম পর্বে সৌম্য অর্ধশতকের দেখা পেয়েছেন কেবল একবার। তবে সৌম্যর ওপর এখনও আশা রাখছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন। সপ্তাহখানেক আগে এই ওপেনারকে নিয়ে বাশার বলেন, ‘তার কাছ থেকে যে প্রত্যাশা ছিল, সেটা পাচ্ছি না। কিছুদিন আগেও সে দলের সঙ্গে ছিল। সৌম্যের অতীতে কিন্তু অনেক ভালো পারফরম্যান্স আছে। বাংলাদেশের পক্ষে, ম্যাচ উইনিং ইনিংসও আছে।’

তিনি আরও বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে তার কাছ থেকে যেমন প্রত্যাশা তেমনটা পাচ্ছি না। আশা ছিল ঘরোয়া ক্রিকেটে ভালো করবে, তাহলে আমাদের যে পুলটা সেটা আরও বড় হয়। এখনও বিশ্বাস করি তার সামর্থ্য নিয়ে, তবে সেটার প্রকাশ সে ঘরোয়া ক্রিকেটে করতে পারছে না। সে কারণে তার মতো আমরাও হতাশ। তবে এখনও আমাদের চিন্তা-ভাবনার মধ্যে রয়েছে সৌম্য।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office