শিরোনাম
অপ্রতিম হত্যার বিচার তিন মাসে শেষ করার আহ্বান এমপি মনিরুলের নতুন পে-স্কেলে যেসব ভাতা পাবেন সরকারি কর্মচারীরা গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় এনেই টেকসই উন্নয়ন সম্ভব :অর্থমন্ত্রী শুধু একীভূত করলেই ব্যাংকিং সংকট কাটবে না: মাহবুবুর রহমান বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার

অপ্রতিম হত্যার বিচার তিন মাসে শেষ করার আহ্বান এমপি মনিরুলের

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অপ্রতিম হত্যার বিচার তিন মাসে শেষ করার আহ্বান এমপি মনিরুলের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার বিচার তিন মাসের মধ্যে করতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় অপ্রতিমের মরদেহ উদ্ধার স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মনিরুল হক বলেন, এই এলাকার এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী। আমরা এই সমস্ত মাসুম বাচ্চাদেরকেও রক্ষা করতে পারলাম না। মৃত্যু মানুষেরই হয়, এমন করুণ মৃত্যু দেখিনি। নিষ্পাপ ছোট বাচ্চা, মাত্র ১৩ বছর বয়স। আমি অবিলম্বে অপরাধীকে শনাক্ত এবং গ্রেপ্তার করে ৯০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

শিশুর মতো ডুকরে কেঁদে কেঁদে তিনি বলেন, একটা আইফোনের জন্য একটা মাসুম বাচ্চাকে এভাবে মারতে পারে? আমি কল্পনা করিনি। কী দেশ বানালাম। মুক্তিযোদ্ধা হিসেবে আমি লজ্জিত।

তিনি বলেন, আমার মেয়েরা বিদেশ থেকে টেলিফোন করে বলে আব্বা এটা কী হলো? আমি কী জবাব দেব? আমার কোনো জবাব নেই। আমি শুধু বলব, স্বরাষ্ট্রমন্ত্রী অনুগ্রহ করে দেখুন। কিশোরদেরকে রক্ষা করুন এদের হাত থেকে। না হলে জাতি বিপদগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, আমার সঙ্গে এসপি সাহেবের কথা হয়েছে। জরুরি ভিত্তিতে গ্রেপ্তার করার জন্য অনুরোধ করেছি। তিনি বলেছেন, তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছেন।

এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এম শরীফুল করীমসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office