শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

অভিনয়ের শুরুর দিকে যে তারকার বাড়িতে মাঝে মধ্যে খেতেন শাহরুখ

বিনোদন ডেক্স   |   শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অভিনয়ের শুরুর দিকে যে তারকার বাড়িতে মাঝে মধ্যে খেতেন শাহরুখ

সংগৃহীত ছবি

অতি সাধারণ পরিবারের জন্মগ্রহণ করেছিলেন অভিনেতা শাহরুখ খান। কর্মসূত্রে তিনি এখন বলিউডের বাদশা। প্রেমের নায়ক থেকে শুরু করে অ্যাকশন হিরো— সব ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। তবে সাফল্যের শীর্ষে পৌঁছেও অভিনয় জীবনের প্রথম দিকে লড়াইয়ের দিনগুলো ভোলেননি শাহরুখ।

এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, গৌরী খানের সঙ্গে সংসার পাতার পর নাকি একটি ছোট্ট বাড়িতে থাকতেন তিনি। সেই বাড়ি ছিল একটি প্রযোজনা সংস্থার অফিস। তখনও ‘মন্নত’-এ পা রাখেননি তিনি। সেই সময় থেকে নাকি সব সময় সালমান খান ও তার গোটা পরিবারকে পাশে পেয়েছেন তিনি।

সালমানের সঞ্চালিত রিয়্যালিটি শো ‘দশ কা দম’-এ এসে শাহরুখ বলেন, সালমান ও তার বাবা সেলিম খান নাকি সব সময় তার পাশে থেকেছেন। দিল্লি থেকে মুম্বাইয়ে আসার পরে নাকি মাঝে মধ্যেই সালমানের বাড়িতে খাবার খেতে চলে যেতেন তিনি।

অভিনেতা আরও বলেন, সেলিম খানের আশীর্বাদেই নাকি অভিনয় জগতে এত উন্নতি করতে পেরেছেন তিনি।

বলিউডের ‘করণ অর্জুন’ তারা। পর্দার পাশাপাশি ক্যামেরার নেপথ্যেও সর্বদা বন্ধুত্বপূর্ণ সমীকরণই থেকেছে শাহরুখ ও সালমানের মধ্যে। মাঝে কয়েক বছরের মনোমালিন্য সত্ত্বেও কখনো সম্পর্ক ভাঙেননি দুই তারকা। গত বছর শাহরুখের ‘পাঠান’ ছবিতে বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল সালমানকে। অন্য দিকে, সালমানের ছবি ‘টাইগার ৩’ ছবিতে বিশেষ চরিত্রে দেখা গিয়েছে শাহরুখকেও।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office