শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশ-ফ্রান্সের

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের গুরুত্ব তুলে ধরে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ও ফ্রান্স।

সোমবার (২৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ফ্রান্সের ইউরোপ ও ওশেনিয়া বিষয়ক পরিচালক বেনোয়া গিদে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক লাভজনক অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। তারা বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ শৃঙ্খল, জ্বালানি, মহাকাশ, প্রতিরক্ষা, উন্নয়ন সহযোগিতা, সংস্কৃতি, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, অভিবাসন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।

উভয় পক্ষ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় ক্ষেত্রেই রাজনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও মতবিনিময় করেন।

আলোচনায় আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু উঠে আসে, যেখানে শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office