কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: | বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৩৯৭ বার পঠিত | পড়ুন মিনিটে
কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে চিৎলীয়া গ্রামে অবস্থিত একটি স্যাটেলাইট ক্লিনিকে (সি এইচ সি পি) পদে কর্মরত এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে চরম পারিবারিক অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই স্বাস্থ্যকর্মী দীর্ঘদিন ধরে তাঁর ৭০ ঊর্ধ্ব বয়সের অসুস্থ মায়ের চিকিৎসা, সেবা, খাবার ও ন্যূনতম যত্নও প্রদান করছেন না। ফলে হৃদরোগে আক্রান্ত ওই বৃদ্ধা বর্তমানে অনিশ্চিত জীবনযাপন করছেন।এমনকি এই আব্দুল হাই রুমেন তার মায়ের নামে বাবার সম্পদ লিখে দিতেও অস্বীকার জানায় এবং মাকে স্বামীর রেখে যাওয়া সম্পদ হতে বঞ্চিত করে।
পরিবারের এক সদস্য বলেন, একই ঘরে থেকেও তার মা চিকিৎসা পান না। নিয়মিত খাবার, ওষুধ—কিছুই ঠিকভাবে দেওয়া হয় না। তিনি সরকারি স্বাস্থ্যসেবায় চাকরি করেন, অথচ নিজের মায়ের প্রতি এই অবহেলা অবর্ণনীয়।
এছাড়াও পরিবারের অভিযোগ, অতীতে তাঁর বাবার ও নিজের সন্তানের মৃত্যু হয়েছে চিকিৎসা ও সময়মতো ব্যবস্থা না নেওয়ার কারণে।
এলাকাবাসীর অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, একজন স্বাস্থ্যকর্মীর কাছ থেকে এমন অমানবিক আচরণ সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক। তারা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সমাজসেবা দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীর বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এটা তার ব্যাক্তিগত বিষয় বলে সংবাদ কর্মীকে প্রাণ নাশের হুমকি দেয়, এই বিষয় অত্র ওর্য়াডের ইউপি সদস্যকে অবহিত করলে উনি বলেন আব্দুল হাই রুমেনের এই সব ঘঠনা নতুন নয়,সে কারো কথা মানতে চায়না।
এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং বৃদ্ধা মায়ের নিরাপদ চিকিৎসা ও অর্জিত অধিকার নিশ্চিত করা হোক।