শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

অ্যালার্জির সমস্যায় যে খাবারগুলো এড়িয়ে চলবেন

লাইফস্টাইল ডেস্ক   |   সোমবার, ১৭ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অ্যালার্জির সমস্যায় যে খাবারগুলো এড়িয়ে চলবেন

সংগৃহীত ছবি

সবার সব খাবারে অ্যালার্জি হয় না। কারও দুধ জাতীয় খাবার খেলে অ্যালার্জির সমস্যা দেখা দেয় তো কারও আবার চিংড়ি খেলে। তােই অ্যালার্জির সমস্যায় কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত তা বেশিরভাগ মানুষই বুঝতে পারে না। বিশ্বব্যাপী খাদ্য অ্যালার্জির ওপর ইউরোপ্রেভাল একটি গবেষণা করে। সেই গবেষণায় প্রকাশ হয়েছে কিছু খাবারের নাম, যেগুলো থেকে অ্যালার্জি হতে পারে। যারা প্রায়ই অ্যালার্জির সমস্যায় ভোগেন, তারা কিছু খাবার এড়িয়ে চলবেন। চলুন জেনে নেওয়া যাক সেই খাবারগুলো সম্পর্কে-

দুধ

দুধ অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। প্রোটিনের অন্যতম উৎস হলো এই দুধ। কিন্তু দুধ খেলে সবার ক্ষেত্রে তা সমানভাবে কাজ করে না। কারণ কারও কারও এটি খাওয়ার ফলে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে গরুর দুধ খেলে এই সমস্যা দেখা দিতে পারে। তাই অ্যালার্জির সমস্যা থাকলে দুধ এড়িয়ে চলবেন।

ডিম

ডিমও পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। এটি দুধের মতোই প্রয়োজনীয় একটি খাবার। অল্প মূল্যে প্রোটিন পেতে চাইলে ডিমের বিকল্প নেই। কিন্তু যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের জন্য ডিম এড়িয়ে চলাই ভালো। বিশেষ করে শিশুরা ডিম খেলে অ্যালার্জিতে বেশি ভুগে থাকে।

চীনা বাদাম

চীনা বাদাম বিভিন্ন পুষ্টিগুণে ভরা একটি খাবার। কিন্তু এই বাদাম এবং এর তৈরি যেকোনো খাবার অনেকের জন্য অ্যালার্জির সমস্যা হয়ে দাঁড়ায়। এর ফলে ত্বকে র‍্যাশ হতে পারে, শ্বাসনালী ফুলে যাওয়া কিংবা শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দিতে পারে।

গম বা গমের আটার তৈরি খাবার

আমাদের প্রধান খাদ্য ভাত হলেও এর পরপরই অবস্থান রয়েছে গম বা গমের আটার তৈরি খাবারের। এটি উপকারীও। কিন্তু এই জাতীয় খাবার খেলে অনেকের মধ্যে অ্যালার্জির সমস্যা দেখা দেয়। তাই যারা আগে থেকেই অ্যালার্জির সমস্যায় ভুগছেন তারা গম বা গমের তৈরি খাবার এড়িয়ে চলবেন।

শেল ফিশ

শেল ফিশ হলো সেই ধরনের মাছ যেগুলো শক্ত খোসা দ্বারা ঢাকা থাকে। বিভিন্ন প্রকারের শেল ফিশ যেমন চিংড়ি, কাঁকড়া, ওয়েস্টার, শামুক জাতীয় খাবারে অনেকেরই অ্যালার্জি থাকে। কারণ এগুলোর শক্ত খোল রয়েছে। এ জাতীয় খাবার থেকে অ্যালার্জি হয় বিশ্বের প্রায় ৬০ শতাংশ মানুষের।

কিছু ফল ও সবজি

অনেকে মনে করেন সবজি বা ফলে হয়তো অ্যালার্জির সমস্যা হয় না। এটি ঠিক নয়। কারণ বেগুন, ওল, কচুর, টমেটোর জাতীয় কিছু সবজি থেকেও অ্যালার্জি হতে পারে কারও কারও। আবার অনেকের ক্ষেত্রে আম, আপেল, শসা খেলেও এই সমস্যা হতে পারে। তাই অ্যালার্জির ভয় থাকলে এ জাতীয় খাবার এড়িয়ে চলতে পারেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office