শিরোনাম
ঢাকার ৩ বস্তির আধুনিকায়নে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে চীন মালয়েশিয়ায় শ্রমবাজার : বাংলাদেশসহ ৪ দেশের জনশক্তি রপ্তা‌নিকারক‌ সংগঠনের উদ্বেগ খেলাপি ঋণ আদায়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের ১০ হাজার মামলা আমিনবাজারের ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন পারফেক্ট রেসিপি কনটেস্ট-২০২৬ (সিজন-৩) অনুষ্ঠিত খরা মোকাবিলায় ন্যায্য পানি বণ্টনের আহ্বান পরিবেশমন্ত্রীর রাষ্ট্র সংস্কারে গণমাধ্যমকে শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি: জহির উদ্দিন ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া সরকারের নীতি নয়: তথ্যমন্ত্রী সিটি ব্যাংকের পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার

আইডিআরএ’র সদস্য (প্রশাসন) পদে সিরাজুল ইসলামের যোগদান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আইডিআরএ’র সদস্য (প্রশাসন) পদে সিরাজুল ইসলামের যোগদান

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য (প্রশাসন) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মো. সিরাজুল ইসলাম। সোমবার (১৭ আগস্ট) তিনি এই পদে যোগদান করেন।

আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন এবং অন্যান্য সদস্যরা তাকে এ সময় ফুল দিয়ে অভিনন্দন জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বীমা খাতের এই নিয়ন্ত্রক সংস্থা।

এর আগে রোববার (১৬ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে তিন বছরের জন্য এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা ৫(২) অনুযায়ী মো. সিরাজুল ইসলামকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে বিদ্যমান কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। কার্যভার গ্রহণের তারিখ থেকে আগামী ৩ বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, আইডিআরএ’র নতুন এই সদস্যের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সাথে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কৃতিসন্তান সিরাজুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক (ইডি) ও মুখপাত্র। কেন্দ্রীয় ব্যাংকে দীর্ঘ ৩২ বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালনের পর তিনি অবসরে যান।

Facebook Comments Box
বিষয় :
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office