শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী সৌদি মৌসুমের শুরুতে খেলতে পারবেন না ইনজুরি আক্রান্ত নেইমার

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

সৌদি পেশাদার লিগের আগামী মৌসুমের শুরুটা মিস করবেন হাঁটুর গুরুতর ইনজুরিতে থাকা নেইমার। আল হিলালের কোচ জর্জ জেসুস এই তথ্য নিশ্চিত করেছেন।

তারকা এই ব্রাজিলিয়ান এ্যাটাকার গত অক্টোবরে ইনজুরিতে পড়েন। যে কারনে চলতি মৌসুমের প্রায় পুরোটাই মাঠে বাইরে কাটিয়েছেন। এ মাসের শুরুতে রেকর্ড ১৯ বারের মত আল হিলাল লিগ শিরোপা ঘরে তুলেছে। সৌদি পেশাদার লিগ সাধারণত আগস্ট মাসে শুরু হয়। বার্সেলোনা ও পিএসজির সাবেক এই সুপারস্টার ইতোমধ্যেই আগামী মাসে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকার ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন।

রিয়াদে স্থানীয় সাংবাদিকদের কাছে জর্জ জেসুস বলেছেন, ‘আমরা সবাই জানি নেইমার এখন পুনর্বাসনে আছেন, তাকে আরো সময় দিতে হবে। এই ধরনের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সাধারনত ১০ থেকে ১১ মাস সময় লাগে। আমরা যদি ক্ষণ গণনা করি তাহলে প্রাক-মৌসুম অনুশীলনের শুরুতে সে প্রস্তুত হয়ে উঠতে পারবে না।’

গত নভেম্বরে ৩২ বছর বয়সী নেইমারের হাঁটুতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ^কাপ বাছাইপর্বে ব্রাজিলের ২-০ গোলের পরাজয়ের ম্যাচটিতে ইনজুরিতে পড়ে নেইমারকে মাঠ ছাড়তে হয়েছিল।

২০২৩ সালে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। সৌদি পেশাদার লিগে তার অন্তর্ভূক্তি অনেকটাই সাড়া ফেলেছিল। সৌদি আরব থেকে তিনি প্রতি মৌসুমে ১০০ মিলিয়ন ইউরো আয় করছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office