শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর লক্ষ্য

অর্থনীতি ডেস্ক   |   শনিবার, ১৯ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

২৩টি সদস্য দেশ নিয়ে গঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) রজতজয়ন্তী উপলক্ষে দু’দিনব্যাপী ‘আইওআরএ বিজনেস ফোরাম লিডারশিপ সামিট-২০২২’ শুরু হচ্ছে। ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’য় সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিদের অংশগ্রহণে এ সম্মেলনের উদ্বোধন হবে আগামীকাল রোববার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এফবিসিসিআই ও বিজিএমইএর সাবেক প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন, আইওআরএ বিজনেস ফোরামের সভাপতি এবং এফবিসিসিআইর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, আইওআরএ’র মহাসচিব সালমান আল ফারিসি, সিএসিসিআই সভাপতি সামির মোদি, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী আহমেদ আল হামুদি প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) কাউন্সিল অব মিনিস্টারস এবং কমিটি অব সিনিয়র অফিসিয়ালসের বৈঠকের আগে বিজনেস ফোরামের সম্মেলন হচ্ছে।

আইওআরএ বিজনেস ফোরামের সভাপতি শেখ ফজলে ফাহিম জানান, দু’দিনের সম্মেলনে বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতি বিশেষত মূল্যস্ফীতির সমস্যা, সরবরাহ শৃঙ্খলে বাধা ও মূল্য শৃঙ্খলে সমন্বিত পদক্ষেপ, জ্বালানি, খাদ্য ও মুদ্রার নিরাপত্তা, সমুদ্রকেন্দ্রিক নিরাপত্তা, সমুদ্র অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। আলোচনার সুপারিশ আইওআরএ’র নীতি নির্ধারকদের কাছে উপস্থাপন করা হবে।

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র, স্বল্পোন্নত দেশ, মধ্যম আয় এবং উন্নত দেশগুলোর ( জি-২০) একটি জোট। জোটের সদস্যদের সম্মিলিতভাবে অর্থনীতির আকার ২০ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। এ জোটের উদ্দেশ্য ভারত মহাসাগর অঞ্চলের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা। আইওআরএ বিজনেস ফোরাম জোটের আওতায় থাকা দেশগুলোর একটি বাণিজ্য ও বিনিয়োগ সংগঠন। সংগঠনটি আইওআরএ নীতি নির্ধারকদের কাছে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাণিজ্য ও বিনিয়োগকেন্দ্রিক সুপারিশ করে থাকে।

শেখ ফজলে ফাহিম আরও জানান, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বর্তমান বৈশ্বিক সংকটের সমাধান অনেকটাই সম্ভব। বিশ্বের জনসংখ্যার প্রায় ৬২ শতাংশ বা প্রায় ৫০০ কোটি মানুষ এ অঞ্চলে বাস করে। বিভিন্ন দেশে খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা এবং মুদ্রার যে অস্থিরতা দেখা যাচ্ছে, তার সমাধানের জন্য করণীয় নিয়ে আলোচনা হবে সম্মেলনে।

সমুদ্র সম্পদ বিষয়ে তিনি বলেন, সমুদ্রসীমা নিয়ে মিয়ানমার ও ভারতের সঙ্গে অনিষ্পন্ন ইস্যুতে আন্তর্জাতিক আদালতের রায় পেয়েছে বাংলাদেশ। সেখানে মৎস্য চাষ, নবায়নযোগ্য জ্বালানি, সমুদ্র থেকে তেল ও গ্যাস আহরণসহ নানা সম্ভাবনা রয়েছে। সমুদ্র সম্পদ আহরণে বিভিন্ন দেশের সঙ্গে যৌথ বিনিয়োগের সম্ভাবনা আছে। এ সংকটকালে বাণিজ্য ও অভিজ্ঞতার বিনিময়, বাজার উন্মুক্তসহ সবকিছু করা প্রয়োজন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office