শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আট বছর আগেই প্রেমের কথা জানিয়েছিলেন ফারিণ

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আট বছর আগেই প্রেমের কথা জানিয়েছিলেন ফারিণ

সংগৃহীত ছবি

দীর্ঘ সাড়ে আট বছরের প্রেমের পর প্রেমিক শেখ রেজওয়ানকে বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। মঙ্গলবার (১৫ আগস্ট) প্রেমিকের সঙ্গে আট বছর আগের ও বিয়ের দুইটি ছবি প্রকাশ করেছেন তিনি।

মজার বিষয় হচ্ছে, ২০১৫ সালেই প্রেমিকের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। সেখানেই স্বামী শেখ রেজওয়ানের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছিলেন তিনি। বিয়ের পর সেই ছবিই পুনরায় প্রকাশ করলেন ফেসবুকে।

যেহেতু ২০১৫ সালে ফারিণ মিডিয়াতে খুব পরিচিত কোনো মুখ ছিলেন না, তাই তার সে সময়কার প্রেমের সম্পর্ক নিয়েও খুব একটা আলোচনা হয়নি। তবে ২০২৩ সালের প্রেক্ষাপট একদমই ভিন্ন।

অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশের পর থেকেই ভক্তদের মাঝেও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের সম্পর্ক পরিণতি পাওয়ায় এই দম্পতিকেও সকলেই ভালোবাসা ও আগামী দিনগুলোর জন্য শুভকামনা জানিয়েছে।

এর আগে গতকাল (সোমবার) এক ফেসবুক স্ট্যাটাসে নিজের বিয়ের খবর জানান তাসনিয়া ফারিণ। সেখানে তিনি বলেন, তার স্বামীর নাম শেখ রেজওয়ান। গত ১১ আগস্ট ঘরোয়া আয়োজনে তাদের আকদ সম্পন্ন হয়েছে। সবকিছুই দ্রুত আয়োজন করা হয়েছে। কারণ তার স্বামী বর্তমানে দেশের বাহিরে কাজের কারণে ব্যস্ত রয়েছেন।

এরপর স্বামীর উদ্দেশে এক লম্বা স্ট্যাটাস দেন তিনি। যেখানে ফারিণ লিখেছেন, ‘লম্বা সময়, কিন্তু তুমি এখনও আমার হৃদয়কে সেই প্রথমদিনের গতিতেই রেখেছো। আমি আমার শান্তি খুঁজে পেয়েছি তোমার মাঝে। আমরা বাইরের কোলাহলমুক্ত আমাদের নিজস্ব অভয়ারণ্য তৈরি করেছি। আমরা ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলাম যখন আমি কলেজে পড়ছি। তখনও আমি ক্যামেরার সামনেও দাঁড়াইনি। তুমি সবসময়ই আমার পাশে ছায়ার মতো ছিলে। আমার কর্ম পরিবেশের সঙ্গে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও তুমি সবসময় আমাকে অনুপ্রাণিত করেছ, সমর্থন জুগিয়েছ।’

এই অভিনেত্রী আরও লেখেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনে অনেক পরিবর্তন আসলেও গতি একই ছিল। যার কারণে আমাদের সম্পর্ক খুবই গোপন ছিল। সত্যি বলতে এটা অনেক সুন্দর ছিল। আমাদের কৈশরের প্রেম অবশেষে প্রাপ্য সমাপ্তি পেল। ’

নিজেকে ভাগ্যবতী উল্লেখ করে তাসনিয়া ফারিণের ভাষ্য, ‘আমার কাছে এখনও অবিশ্বাস্য লাগছে, আমি একজন স্বামী পেয়েছি। আমার মনে হচ্ছে, আমি সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। শেখ রেজওয়ান, ধন্যবাদ আমাকে বিয়ে করার জন্য। আমি তোমাকে ভালোবাসি, এবং সারাজীবন তোমাকেই লালন করবো।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office