শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আড়িয়াল বিল অবৈধ দখল মুক্ত করতে কঠোর পদক্ষেপের নির্দেশ পানিসম্পদ উপদেষ্টার

জাতীয় ডেস্ক   |   সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আড়িয়াল বিল দখলমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আবাসনের নামে যে জমি দখল হয়েছে তা উদ্ধার ও ড্রেজার দিয়ে মাটি উত্তোলন বন্ধ করতে হবে। আড়িয়াল বিলে কোনো ভূমিদস্যু ঢুকতে পারবে না এবং পুকুর ভরাট বন্ধ করতে হবে। বিলের খালগুলো সংস্কার ও পুনঃখনন এবং অবৈধ ইটভাটা ভেঙ্গে ফেলারও নির্দেশ দেন তিনি।

আজ সোমবার আড়িয়াল বিল পরিদর্শনে যান পানি সম্পদ ও পরিবেশ এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টাদ্বয়। সেখানে সাংবাদিকদের সাথে আলাপকালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
মতবিনিময় সভার পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, জলাভূমি ও হাওর উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, সুশীল সমাজ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, যারা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বিল দখল করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শ্রীনগর, সিরাজদিখান, দোহার ও নবাবগঞ্জের চারটি উপজেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়া এই বিলটি দখলমুক্ত করে সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।

গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খানও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করে বলেন, বিলের জমিতে কোনো আবাসন গড়ে উঠতে দেয়া হবে না এবং ভূমিদস্যুদের হাত থেকে বিলকে রক্ষা করতে হবে। এর আগে সকালে শ্রীনগর উপজেলা পরিষদে আড়িয়াল বিল সম্পর্কিত উপস্থাপনা ও ব্রিফিংয়ে অংশ নিয়ে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা শোনেন সরকারের এই দুই উপদেষ্টা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office