শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আত্মসমর্পণ না করা পর্যন্ত গোলাবর্ষণ চলবে: ভ্লাদিমির পুতিন

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ৩০ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

মারিউপোল শহর নিয়ে কঠোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘অবরুদ্ধ মারিউপোল শহরে ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ না করা পর্যন্ত গোলাবর্ষণ চলবে।’ সর্বশেষ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কিয়েভ সংঘাত নিয়ে আলোচনা করার সময় তিনি এই মন্তব্য করেন। ক্রেমলিন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বুধবার (৩০ মার্চ) বিবিসির এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে ফ্রান্সের কর্মকর্তারা জানান, মারিউপুল শহর থেকে বেসামরিক লোকদের উদ্ধারের পরিকল্পনা বিবেচনায় রাজি হয়েছেন পুতিন।

ফ্রান্সের প্রেসিডেন্ট প্রাসাদ এলিসি থেকে কর্মকর্তারা মারিউপোলের পরিস্থিতিকে বিপর্যয়কর বলে উল্লেখ করেছেন। কর্মকর্তারা আরও বলেন, শহরের বেসমারিক লোকদের অবশ্যই নিরাপত্তা দিতে হবে এবং তারা শহর ত্যাগ করতে চাইলে তা করতে হবে।

ফ্রান্স ছাড়াও তুরস্ক, গ্রিস ও অন্য মানবিক সংস্থাগুলো শহর থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা প্রস্তাব পুতিনকে উপস্থাপন করেছে।

কর্মকর্তারা জানান, পুতিন ম্যাক্রোঁকে বলেছেন তিনি এই প্রস্তাব ভেবে দেখবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office