শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আনুশকাকে নিয়ে অন্য খেলায় মাতলেন কোহলি

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আনুশকাকে নিয়ে অন্য খেলায় মাতলেন কোহলি

সংগৃহীত ছবি

আইপিএলে ব্যাটে ধারাবাহিকভাবে রান পাচ্ছেন না। তবুও ক্রিকেট ভুলে অন্য খেলায় মাতলেন বিরাট কোহলি। এই খেলায় জুটি বাঁধলেন তার স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে। ক্রীড়াপ্রেমীদের সামনে ধরা দিলেন অন্য মেজাজে।

আইপিএলের ব্যস্ততার মধ্যে ফাঁক পেতেই কোহলি ও স্ত্রী আনুশকা জুটি বেঁধে সোমবার নেমে পড়লেন ব্যাডমিন্টন কোটে। বেঙ্গালুরুর একটি আবাসনে পৌঁছে যান তারা। একটি প্রতিযোগিতায় জয়ী দম্পতির সঙ্গে ব্যাডমিন্টন খেলতে নেমে পড়লেন কোহলি-অনুশকা। খেলার মাঠে প্রথমবার এ জুটিকে পেয়ে খুশি বেঙ্গালুরুর ওই অভিজাত আবাসনের বাসিন্দারাও।

ক্রিকেটের ব্যস্ততার মাঝে অন্যরকম অনুষ্ঠানে অংশ নিয়ে খুশি কোহলিও। ভারতীয় দলের সাবেক অধিনায়ক বলেছেন, ‘খেলাধুলাকে সকলের জীবনের অবিচ্ছেদ্য অংশ করতে হবে। আমি খুশি, এই সংস্থাটি এটার প্রয়োজনীয়তা অনুভব করে। তাদের উদ্যোগ খুবই আন্তরিক। ব্যস্ততার মাঝে স্থানীয় মানুষদের সঙ্গে মেশার সুযোগ পেয়ে দারুণ লাগছে। আশা করি আমরা অনেককে অনুপ্রাণিত করতে পারব। আগামী দিনে অনেকে খেলাধুলাকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করবেন।’

ফিটনেস নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছিল একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা। সেই সংস্থাই কোহলির ব্যক্তিগত ক্রীড়া সরঞ্জাম সরবরাহকারী।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অভিষেক গঙ্গোপাধ্যায় বলেন, খেলা এবং ফিটনেসকে আমাদের সংস্কৃতির অঙ্গ করে তুলতে চাই আমরা। সমস্ত স্তরের মানুষকে আমরা এ ব্যাপারে সব সময় উৎসাহ দিই। কোহলি আর অনুষ্কাকে এই প্রচারে পেয়ে আমরা খুশি। ওরা নিজেদের ক্ষেত্রে যুবসমাজের আদর্শ। সচেতনতা তৈরি এবং মানুষকে উৎসাহ দেওয়ার জন্য কোহলি-অনুশকার থেকে ভালো জুটি আর কী হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office