শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ২৬ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি

খেলা ডেস্ক   |   শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ২৬ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ২৬ হাজার রান পূর্ণ করেছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। গতকাল পুনের মহারাস্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ানডে বিশ^কাপে বাংলাদেশের বিপক্ষে ৭৭তম রানের সঙ্গে সঙ্গেই নতুন এই মাইলফলকে পৌঁছে যান ৩৪ বছর বয়সি এই ব্যাটার।

২৬ হাজার রানের এই মাইলফলকে পৌঁছাতে দিল্লির এ ব্যাটার ৫৬৭টি ইনিংস খেলেছেন। অপরদিকে ভারতীয় ব্যাটিং সুপার স্টার শচিন টেন্ডুলকারকে এই মাইলফলকে পৌঁছাতে খেলতে হয়েছে ৬০০ ইনিংস।

ব্যক্তিগত মাইলফলক অর্জনের পর বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচে লংঅন দিয়ে ছক্কা হাকিয়ে ৭৮তম আন্তর্জাতিক সেঞ্চুরি পুরণ করেছেন কোহলি। যার সুবাদে ৭ উইকেটে জয়লাভ করা ভারত এখনো টুর্নামেন্টে অপরাজিত রয়েছে ।

শুধু তাই নয় বিশে^র চতুর্থ ব্যাটার হিসেবে ২৬ হাজার আন্তর্জাতিক রানের মাইল ফলক স্পর্শ করলেন কোহলি। এই তালিকার অন্য ব্যাটাররা হলেন ভারতের শচিন টেন্ডুলকার (৩৪,৩৫৭), শ্রীলংকার কুমার সাঙ্গাকারা (২৭,৭৫৭) এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (২৭,৩৬৮)।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office