শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ওয়ার্নারের

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ২৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ওয়ার্নারের

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সুপার এইট থেকে দল বিদায় নেওয়ার পরই ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষনা দিলেন অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার।

সুপার এইটের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে আফগানিস্তান হারলে ও রান রেট ভালো থাকলে সেমিফাইনালে খেলতে পারতো অস্ট্রেলিয়া। কিন্তু বাংলাদেশকে বৃষ্টি আইনে ৮ রানে হারিয়ে অস্ট্রেলিয়াকে বিদায় দিয়ে সেমির টিকিট পায় আফগানরা।

সেন্ট লুসিয়াতে সুপার ইট পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের কাছে ২৪ রানে হারের পরই বিশ^কাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়েছিলো অস্ট্রেলিয়া।

৩৭ বছর বয়সী ওয়ার্নার অবশ্য যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানার ঘোষনা আগেই দিয়ে রেখেছিলেন। তবে তার বিদায়টা যে এভাবে হবে, সেটি হয়তো ভাবেননি তিনি।

সুপার এইটে ভারতের বিপক্ষে ম্যাচটি ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকলো ওয়ার্নারের। ম্যাচে ৬ বলে ৬ রান করেন তিনি।

২০০৯ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তিন ফরম্যাটে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে যান ওয়ার্নার।

তিন ফরম্যাটে অস্ট্রেলিয়ার সেরা খেলোয়াড়ের তকমা নিয়েই বিদায় নিয়েছেন ওয়ার্নার। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে ১১০ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ তিন হাজার ২৭৭ রান করেছেন ওয়ার্নার।

এ বছরের জানুয়ারিতে সিডনিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ওয়ার্নার। এরপর ওয়ানডে থেকে অবসরের ঘোষনা দেন তিনি। ১১২ টেস্টে ৮৭৮৬ রান এবং ১৬১ ওয়ানডেতে ৬৮৩২ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটার।

সম্প্রতি ওয়ার্নারকে নিয়ে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছিলেন, ‘সম্ভবত আমাদের তিন ফরম্যাটের সেরা খেলোয়াড় ওয়ার্নার। তার না থাকাটা ক্ষতি হবে দলের।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office