শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আফগান কেন্দ্রীয় ব্যাংকের ৯৫০ কোটি ডলার আটকে দিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ১৮ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

আফগান কেন্দ্রীয় ব্যাংকের সাড়ে নয়শ কোটি ডলারের সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ফলে ক্ষমতা দখল করলেও নিজ দেশের প্রায় হাজার কোটি ডলার হাতে পাচ্ছে না তালেবান।

মঙ্গলবার মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ। ওই কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন রাজস্ব দপ্তরের নিষেধাজ্ঞার তালিকায় এখনো নাম রয়েছে তালেবানের। এ কারণে তারা আফগানিন্তানে সরকার গঠন করলেও যুক্তরাষ্ট্রে থাকা আফগান কেন্দ্রীয় ব্যাংকের কোনো সম্পদ বা সম্পত্তির নাগাল পাবে না।

আফগানিস্তান ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান আজমল আহমাদি সোমবার টুইটারে জানিয়েছেন, তিনি শুক্রবার জানতে পেরেছিলেন, তালেবানের হাতে অর্থ যাওয়া ঠেকাতে ডলারের চালান বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র।

দেশটিতে আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৯৫০ কোটি ডলারের সম্পদ রয়েছে, যার উল্লেখযোগ্য অংশ রয়েছে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ও যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্টে।

আফগান কেন্দ্রীয় ব্যাংকের অর্থ আটকে দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন রাজস্ব দপ্তর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office