শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

আবাহনীর একাদশে লিটনেরও জায়গা পাকা না, জানালেন সুজন

খেলা ডেস্ক   |   সোমবার, ০৮ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আবাহনীর একাদশে লিটনেরও জায়গা পাকা না, জানালেন সুজন

সংগৃহীত ছবি

প্রতিবারের মতো এবারো শক্তিশালী দল গঠন করেছে আবাহনী লিমিটেড। আসরে ৯ ম্যাচের সবকটিতেই জয়ের দেখা পেয়েছে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। এই ইনফর্ম দলের স্কোয়াডে আছেন লিটন দাসও। তবে ৯ ম্যাচের মধ্যে খেলেছেন কেবল একটিতে।

সম্প্রতি ব্যাট হাতে রান খরায় ভুগছেন লিটন। নিজেকে ফিরে পেতে বিশ্রাম চেয়ে নিয়েছেন আবাহনী থেকে। মানসিকভাবে চাঙা হয়ে ফিরতে চান এই ওপেনার।

গতকাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, ‘লিটন একটা ব্রেক চেয়েছে। তার দিনে লিটন ওয়ান অব দ্য বেস্ট প্লেয়ার। আমি সব সময় লিটনের ব্যাটিং অনেক পছন্দ করি। ওর ব্যাটিং দেখা অন্য রকম ব্যাপার। মেন্টালি হয়তো ব্লক আছে। রান করেনি। যদি আমার ওই ফ্লেক্সিবিলিটি না থাকত তাহলে হয়তো আমি লিটনকে এই ব্রেকটা দিতাম না। ফ্লেক্সিবিলিটি আছে, আমাদের যে ব্যাটিং অর্ডার…আমি মনে করি একটা ব্রেক নিয়েই আসুক। তাকে সুপার লিগ থেকে পাব আশা করছি।’

যেকোনো মিষ্টি খাবারের রেসিপিতে থাক, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ

‘আমাদের দলটা যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট না অনেক শক্তিশালী। ঢাকা প্রিমিয়ার লিগে এ রকম এত শক্তিশালী দল কবে ছিল আমার মনে পড়ে না।’-যোগ করেন সুজন।

লিটনের একাদশে সুযোগ নিয়ে সুজনের ভাষ্যে, ‘আগে কাজটা সহজ ছিল। এখন আর সহজ নেই। আবাহনী এখন জাতীয় দল থেকেও ভালো! আমি কালকে শান্তকে হাসতে হাসতে বলছিলাম, ‘তোর জাতীয় দল থেকে আমার আবাহনী এখন শক্তিশালী।’ সুতরাং যারা আবাহনীর জন্য প্রতিদিন অনুশীলন করছে, পারফর্ম করছে, তাদের ফেলে দেওয়া সহজ নয়।’

আবাহনীতে কারও জায়গা পাকা নয়, দাবি করে সুজন বলেন, ‘আমি তো বললাম, আবাহনীতে কারও জায়গা নিশ্চিত নয়। আমি খুবই পেশাদার। আবাহনী অনেক টাকা দেয়। অন্য প্রিমিয়ার লিগ দল থেকে বেশি টাকা দেই বলে ওরা আবাহনীতে খেলে। লিটন দাস, মোসাদ্দেক সৈকত, নাজমুল শান্ত, সাইফউদ্দিন, ওরা কিন্তু আবাহনীতে অনেক বছর খেলছে। ওরা কিন্তু যেতেও চায় না। তারা আবাহনীতে থাকতে চায়। অনেক কিছুই আছে। কিন্তু আমি যখন আবাহনীর জন্য কাজ করি, তখন আমিও পেশাদার হয়ে কাজ করি। আমার খেলোয়াড়দের জন্য আলাদা একটা অনুভূতি আছে। ওদের আমি প্রচণ্ড ভালোবাসি। কিন্তু যখন দলের ব্যাপার আসবে, সেখানে আবাহনী প্রথম।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office