শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

আম্পায়ারের ভুলেই পাকিস্তানের হার: হরভজন

খেলা ডেস্ক   |   শনিবার, ২৮ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আম্পায়ারের ভুলেই পাকিস্তানের হার: হরভজন

সংগৃহীত ছবি

বিশ্বকাপে নিজেদের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের কক্ষপথেই ছিল পাকিস্তান। ২৭১ রানের টার্গেটে আটকে রেখেছিল দক্ষিণ আফ্রিকাকে। তবে শেষ পর্যন্ত পাকিস্তানকে হারতে হয়েছে ১ উইকেটের ব্যবধানে। ম্যাচে অবশ্য পাকিস্তান জয়ের দেখা পেতেই পারতো। তবে আম্পায়ার্স কলে বেঁচে যান তাবরাইজ শামসি। আর তাতেই টিকে যায় দক্ষিণ আফ্রিকা।

ম্যাচ শেষে বাবর আজম বলেছিলেন, আম্পায়ার্স কল খেলার অংশ, ‘ডিআরএস খেলারই অংশ। তবে ওটা যদি (আম্পায়ার) আউট দিতেন, সেটা আমাদের পক্ষে যেত। আম্পায়ার্স কল যেটা হয়ে গেছে, সেটা খেলারই অংশ।’

তবে সাবেক ভারতীয় ক্রিকেটার হরভজন সিং মনে করেন আম্পায়ারের ভুল ও ডিআরএসের ‘আম্পায়ার্স কল’ আইনের জন্য পাকিস্তান হেরেছে ।

শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক ম্যাচ শেষে ১ উইকেটে হেরেছে পাকিস্তান। হারিস রউফের শেষ ওভারের শেষ বলে প্রোটিয়াদের ১১তম ব্যাটার তাব্রাইজ শামসির পায়ে লাগে বল। মাঠের আম্পায়ার নট আউট দেওয়ার পর রিভিউ নেয় পাকিস্তান। কিন্তু ডিআরসের হক আই প্রযুক্তিতে ‘আম্পায়ার্স কল’ আসে সিদ্ধান্ত। বেঁচে যান শামসি। সেই সুযোগে টিকে থাকে দক্ষিণ আফ্রিকা। দুই ওভার পর আসে জয়টাও।

ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে হরভজন বলেন, ‘বাজে আম্পায়ারিং ও বাজে আইনের জন্য ম্যাচ হেরেছে পাকিস্তান। আইসিসির নিয়ম পরিবর্তন করা উচিত। বল স্টাম্পে লাগলে আউট, সেটা আম্পায়ার আউট দিক বা না দিক। সেটা না করলে প্রযুক্তি রাখারই দরকার কী?’

এলবিডব্লিউয়ের আবেদনের সময় ডিআরএসের পক্ষ থেকে হক-আই প্রযুক্তির মাধ্যমে বলের গতিবিধি প্রেডিক্ট বা অনুমান করা হয়। তখন বল স্টাম্পের বাইরের অংশে লাগলে তাকে ‘আম্পায়ার্স কল’ দেখানো হয়। অর্থাৎ, মাঠের আম্পায়ার যে রায় দিয়েছেন, আউট বা নট আউট, সেই রায়ই বহাল থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office