শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

আয়ের দিক থেকে শাহরুখের চেয়ে কোনো অংশে কম যান না গৌরী!

বিনোদন ডেস্ক   |   সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আয়ের দিক থেকে শাহরুখের চেয়ে কোনো অংশে কম যান না গৌরী!

সংগৃহীত ছবি

শুধু অভিনয় নয়, আয়ের দিক থেকেও বড় বড় তারকাদের পেছনে ফেলতে পারেন শাহরুখ খান। তবে আয়ের দিক থেকে তার চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই স্ত্রী গৌরী খানও!

শাহরুখের নতুন সিনেমা ‘জওয়ান’ বক্স অফিসে ঝড় তুলেছে। দুদিনেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে গেছে এ সিনেমা। এমনকি ‘পাঠান’কেও ছাপিয়ে বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে ‘জওয়ান’। এ সিনেমার জন্য কিং খান নিয়েছেন ১০০ কোটি টাকা। সিনেমার ৬০ শতাংশ লভ্যাংশও শাহরুখের।

এদিকে, বাদশার স্ত্রী গৌরী খানও কোটি কোটি টাকার মালিক। নিজের উদ্যোগেই গড়ে তুলেছেন সফল ব্যবসা। দুর্দান্ত ইন্টেরিয়র ডিজাইনার গৌরী। এ ব্যবসা থেকেই তিনি যথেষ্ট আয় করেন।

ইন্টেরিয়র ডিজাইনের ব্যবসার পাশাপাশি তিনি একজন বলিউডের এক নামজাদা প্রযোজক। ২০০২ সালে তিনি স্বামী শাহরুখ খানের সঙ্গে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট নামে একটি প্রোডাকশন হাউস শুরু করেন।

মিডিয়া রিপোর্ট অনুসারে, শাহরুখের মোট সম্পত্তির মূল্য ৬৩০০ কোটি টাকা, গৌরীর মোট সম্পদ ১৬০০ কোটি টাকা। তারা বলিউডের অন্যতম ধনী দম্পতি।

গৌরী খানের মুম্বাইয়ে একটি বিলাসবহুল দোকান রয়েছে, যার মূল্য প্রায় ১৫০ কোটি টাকা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office