শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আল-আকসার প্রবেশ পথে ফিলিস্তিনিকে গুলি করে মারলো ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ০১ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আল-আকসার প্রবেশ পথে ফিলিস্তিনিকে গুলি করে মারলো ইসরায়েলি বাহিনী

সংগৃহীত ছবি

আল-আকসা মসজিদের প্রবেশ পথের কাছে ফিলিস্তিনি এক যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফলে সেখানে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আল-জাজিরার।

পুলিশ জানিয়েছে, শনিবার (০১ এপ্রিল) হত্যার শিকার হওয়া ব্যক্তির নাম মোহাম্মাদ খালেদ। তার বয়স ২৬ বছর। মধ্যরাতে চেইন গেটের কাছে এই ঘটনা ঘটে। জায়গাটি আল-আকসা মসজিদের প্রবেশ পথে অবস্থিত।

ফিলিস্তিনিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ওই যুবককে অন্তত ১০ বার গুলি করে। কারণ এক নারীকে পবিত্রস্থানে যেতে বাধা দেওয়ার প্রতিবাদ করে ছিল সে।

ইসরায়েলি পুলিশ দাবি করে ওই যুবক তাদের এক কর্মকর্তার কাছে থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিল।

এ ঘটনার পরই সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বাড়িয়েছে ইসরায়েল। তাছাড়া রমজান উপলক্ষে আল-আকসা মসজিদে প্রার্থনাকারীদের ভিড় বাড়ছে।

শুক্রবার (৩১ মার্চ) দুই লাখের বেশি ফিলিস্তিনি আল-আকসা মসজিদে জুমার নামাজের জন্য জড়ো হয়। যদিও সেটি শন্তিপূর্ণভাবে শেষ হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office