শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজের আগুনে দগ্ধ ১০

জাতীয় ডেস্ক   |   রবিবার, ১৩ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ৩১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজের আগুনে দগ্ধ ১০

সংগৃহীত ছবি

সাভারের আশুলিয়ায় গত রাতে গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে দগ্ধ হয়েছেন নারীসহ ১০ জন। তাদের ৬ জনকে রাজধানীর শেখা হাসিনা বার্ন এন্ড প্লাাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শ্রীপুরের নয়ানগর এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলাম, হাশেম মিয়া, মহসিন, সাদেকুল, পল্লব রায়, রাজিয়া বেগম, কমলা বেগম, সাবিনা, হাসি বেগম ও মুসলিমা বেগম তারা সবাই স্থানীয় তৈরি পোশাক কারখানার শ্রমিক। এরমধ্যে পল্লব রায়, হাসি বেগম, রাজিয়া ও মুসলিমা বেগম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বাকী ৬ জন জাতীয় শেখা হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার এস আই নুরুল ইসলাম।

আজ সকাল ১০টায় আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার প্রনব চৌধুরী জানায়, সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌছে আগুন নির্বাপণ করা হয়। এরমধ্যে কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office