শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ইকুয়েডরে দূর্বৃত্তদের গুলিতে ৬ জন নিহত,আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ২০ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইকুয়েডরে দূর্বৃত্তদের গুলিতে ৬ জন নিহত,আহত ৮

সংগৃহীত ছবি

ইকুয়েডরের বন্দর নগরী গুয়াকুইলে সোমবার প্রতিদ্বন্দ্বী দূর্বৃত্তদের বন্দুকযুদ্ধে ছয়জন নিহত ও আটজন আহত হয়েছে। ক্রমবর্ধমান মাদক সহিংসতার কারণে সেখানে আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। কর্তৃপক্ষ এ কথা জানায়।

পুলিশ কর্নেল মার্সেলো কাস্তিলা এএফপি’কে বলেন, এই মাসে গুয়াকিলের দ্বিতীয় গোলাগুলিতে ছয়জন মারা গেছে। প্রতিদ্বন্দ্বী দূর্বৃত্তদের মধ্যে পূর্বের রেশারেশির জের ধরে এ সহিংসতা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

প্রসিকিউটরের কার্যালয় পরে বলেছে, আরও আটজনকে আহতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত এ সহিংস ঘটনার জন্য কাউকে গ্রেফতার করা হয়নি।

প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের মাদকের বাজারের জন্য লড়াই চালিয়ে যাওয়ায় ইকুয়েডরে, বিশেষকরে গুয়াকিলে এই ধরনের হামলার প্রবণতা বেড়েই চলেছে।

কাস্তিলো জানান, সোমবারের গোলাগুলির ঘটনায় হামলাকারীরা একটি কালো গাড়িতে করে একটি জনবহুল পাড়ায় ভোরে পৌঁছে। ‘চার-পাঁচজন বেরিয়ে বেশ কিছু মানুষ রাস্তায় থাকা অবস্থায় গুলি চালায়।

পুলিশ কর্নেল বলেন, এটি পূর্বের সহিংসতার জের ধরে প্রতিশোধ। তারা নৃসংসভাবে পরস্পরকে হত্যা করে। তিনি আরও বলেন, নিহতদের মধ্যে একজনের ‘অপরাধ জগতের’ বলে রেকর্ড রয়েছে এবং আহতদের একজন মাদক পাচারে জড়িত বলে পরিচিত। কাস্তিলো বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ১৩২টি কার্তুজ পাওয়া গেছে।

ইকুয়েডরের দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত গুয়াকিল হল দেশের বৃহত্তম নগর, বৃহত্তম বন্দর ও অর্থনৈতিক কেন্দ্র। তবে সাম্প্রতিক বছরগুলোতে একটি ক্রমবর্ধমান তুমুল ও রক্তক্ষয়ী যুদ্ধের কেন্দস্থল হয়ে উঠেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office