শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

ইন্দোনেশিয়ায় বন্যায় ৫৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ১৫ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইন্দোনেশিয়ায় বন্যায় ৫৮ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

আকস্মিক বন্যায় নিহত ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা ৫৮ জনের মৃতদেহ উদ্ধার করেছে। আরো অনেক নিখোঁজ লোকদের খুঁজে বের করার জন্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সপ্তাহান্তে আকস্মিক ঠান্ডা লাভা প্রবাহ যা আশেপাশের এলাকাগুলোকে প্লাবিত করেছে এবং বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেছে।

শনিবার কয়েক ঘণ্টার মুষলধারে বৃষ্টিতে ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় একটি আগ্নেয়গিরি কাদা ও পাথরের ¯্রােতে আগ্নেয়গিরি কাছাকাছি এলাকার কয়েক ডজন ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে এবং রাস্তা ও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতীয় দুর্যোগ সংস্থার প্রধান সুহারিয়ন্তো বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী ৫৮ জনের মৃত্যু হয়েছে। ৩৫ জন নিখোঁজ রয়েছেন এবং ৩৩ জন আহত হয়েছে।’
উদ্ধারকারীরা জানিয়েছেন, উদ্ধারকৃত অনেক মৃতদেহ কাছাকাছি নদীতে পাওয়া গেছে।

বৃষ্টির পানি আগ্নেয়গিরির উপাদান-পাথর মিশ্রিত কাদার প্রবল ¯্রােত স্থানীয়দের ভাসিয়ে নিকটবর্তী নদীতে উপচে পড়েছে।

স্থানীয়দের কাছে ‘লাহার’ নামে পরিচিত ঠান্ডা লাভা আগ্নেয়গিরির উপাদান ছাই, বালি এবং নুড়ি পাথরের সাথে বৃষ্টির পানি মিশে এই প্রবল ঢল নেমে আসে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে ধ্বংসাবশেষ পরিষ্কার করতে ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে।

সুহারিয়ান্তো বলেন, বন্যার কারণে ছয়টি জেলায় পরিবহন সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ৩,৩০০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office