শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘ইন্স্যুপ্লেইন্ট’ অ্যাপের জন্য সম্মাননা পেল আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘ইন্স্যুপ্লেইন্ট’ অ্যাপের জন্য সম্মাননা পেল আইডিআরএ

বিমা খাতে ডিজিটাল সেবা সম্প্রসারণে উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি পেয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) মোবাইল অ্যাপ ‘ইন্স্যুপ্লেইন্ট’। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’-এ নিয়ন্ত্রক সংস্থা ক্যাটাগরিতে অ্যাপটি শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ হিসেবে নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) আইডিআরএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গত ৬ জুলাই আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের হাতে সম্মাননা তুলে দেন।

আইডিআরএ জানায়, বিমা গ্রাহকদের অভিযোগ ও দাবি নিষ্পত্তির প্রক্রিয়া সহজ করতে গত ২৩ জুন ‘ইন্স্যুপ্লেইন্ট’ অ্যাপ চালু করা হয়। এর মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে গ্রাহক অফিসে না গিয়ে বিমা দাবি, অভিযোগ ও সংশ্লিষ্ট আবেদন অনলাইনে জমা দিতে পারছেন। একই সঙ্গে অভিযোগ বা দাবি নিষ্পত্তির অগ্রগতিও মোবাইল অ্যাপেই পর্যবেক্ষণ করা যাচ্ছে।

সংস্থাটি বলছে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়ন্ত্রক কর্তৃপক্ষও বিমা কোম্পানিগুলো গ্রাহকের দাবি ও অভিযোগ যথাসময়ে নিষ্পত্তি করছে কি না, তা পর্যবেক্ষণ করতে পারছে। এতে বিমা সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে এবং গ্রাহকের আস্থা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আইডিআরএ বর্তমানে ‘বিমা তথ্য’ নামে একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম বাস্তবায়ন করছে। এর মাধ্যমে গ্রাহকেরা সহজে বিমা পলিসির তথ্য যাচাই করতে পারবেন। পাশাপাশি ভুয়া ও ডুপ্লিকেট পলিসি প্রতিরোধেও এটি সহায়ক হবে। এতে বিমা খাতে আস্থা ও প্রিমিয়াম সংগ্রহ বাড়বে বলে সংস্থাটির ধারণা।

এবারের ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’-এ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন ২৫টি দফতর ও সংস্থার উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন করা হয়। মূল্যায়নের ভিত্তিতে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচটি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত অন্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে- রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে জনতা ব্যাংক পিএলসির ‘জনতা-পে’, রাষ্ট্রমালিকানাধীন বিশেষায়িত ব্যাংক ক্যাটাগরিতে প্রবাসী কল্যাণ ব্যাংকের ‘ই-মাইগ্রেশন ঋণ সেবা’, আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ‘দলিলপত্র ফেরত প্রক্রিয়া স্বয়ংক্রিয়করণ’ এবং অন্যান্য প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ‘জিআইএস বেইজড সুপারভিশন অ্যান্ড মনিটরিং সিস্টেম’।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office