শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

ইমরানের আবেদন খারিজ, গ্রেফতারি পরোয়ানা বহাল

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ০৬ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা বাতিলের আবেদন করেছিলেন তিনি। তবে তার সে আবেদন খারিজ করে তার বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা বহাল রেখেছেন আদালত।

সোমবার (৬ মার্চ) পাকিস্তানি গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আবেদনে ইমরান জানান, ‘যদি তার অ্যারেস্ট ওয়ারেন্ট প্রত্যাহার করা হয়, তাহলে তিনি এই মামলায় আত্মপক্ষ সমর্থন করার জন্য একটি ন্যায্য সুযোগ পাবেন।’

প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত পিটিআই চেয়ারম্যান ইমরান খানের আবেদন খারিজ করে দেন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি একই আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তোশাখানা মামলার (প্রধানমন্ত্রী হিসেবে প্রাপ্ত উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ায় মামলা) শুনানিতে ক্রমাগত অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়।

ডন আরও জানিয়েছে, সোমবার সাবেক প্রধানমন্ত্রীর পরোয়ানা বাতিল চেয়ে পিটিআই প্রধানের দায়ের করা আবেদনের ওপর শুনানির পর তা বাতিল করে আগের রায় বহাল রাখেন অতিরিক্ত দায়রা জজ জাফর ইকবাল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office