শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়েমেনে হুতিরা আমেরিকান ড্রোন ভূপাতিত করেছে : যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইয়েমেনে হুতিরা আমেরিকান ড্রোন ভূপাতিত করেছে : যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একটি আমেরিকান এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটির আগের দাবি নিশ্চিত করে বুধবার মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এক সিনিয়র কর্মকর্তা একথা জানান।

হুতিরা বলেছে, ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের অংশ হিসেবে হামাসের বিরুদ্ধে যুদ্ধে এমকিউ-৯ ড্রোনটি গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহৃত হচ্ছিল।

হুথিরা ইতোপূর্বেও একটি আমেরিকান ড্রোন ভূপাতিত করেছে। খবর এএফপি’র।

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখলকারি এবং দেশের বিশাল অংশের নিয়ন্ত্রণকারী হুতি বিদ্রোহীরা দিনের শুরুতে গুলি চালানোর দাবি করে।

হুতির এক মুখপাত্র বলেন, ‘ইয়েমেনের উপকূলে হুতি বাহিনী দূরবর্তী একটি মার্কিন সামরিক এমকিউ-৯ বিমান গুলি করে ভূপাতিত করেছে।’
গোষ্ঠিটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইসরায়েলের পক্ষে আমেরিকান সামরিক সহায়তার অংশ হিসেবে ইয়েমেনের আঞ্চলিক জলসীমায় নজরদারি ও গুপ্তচরবৃত্তির কার্যক্রম পরিচালনা করার সময় আমাদের বিমান প্রতিরক্ষা একটি আমেরিকান এমকিউ-৯ ভূপাতিত করতে সক্ষম হয়।

৭ অক্টোবর ফিলিস্তিন যোদ্ধারা গাজা থেকে আকস্মিকভাবে এক আন্তসীমান্ত হামলা চালায়।

ইসরায়েলি কর্মকর্তারা জানান, ওই হামলায় ১,৪০০ জনেরও বেশি লোক নিহত হয়। পরে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সমর্থন দেয় এবং এই অঞ্চলে আমেরিকান বাহিনীকে শক্তিশালী করে। ইসরালের সামরিক বাহিনী গাজায় নিরলস বিমান, স্থল ও নৌ হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানায়। ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের এসব হামলায় ১০,৫০০ জনেরও বেশি লোক মারা যাওয়ায় অঞ্চলটিতে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।

হুতিরা সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে। মার্কিন নৌবাহিনী গত মাসে হুতিদের ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office