শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

ইয়েমেন উপকূলে গ্রীক বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করেছে হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইয়েমেন উপকূলে গ্রীক বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করেছে হুতিরা

সংগৃহীত ছবি

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সোমবার লোহিত সাগরে জাহাজ চলাচলের রুটে একটি গ্রীক বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর দায় স্বীকার করেছে। ব্রিটিশ মেরিটাইমের একটি এজেন্সি এবং মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বলেছে, হুতিরা লোহিত সাগরে মাল্টার পতাকাবাহী গ্রীক বাণিজ্যিক জাহাজ এমভি সাইক্লেসকে লক্ষ্য করে জাহাজ বিধ্বংসী তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেছে, ‘প্রাথমিকভাবে জানা গেছে এ হামলায় কেউ আহত হয়নি এবং জাহাজটি তার পথ চলা অব্যাহত রেখেছে।’

এরআগে, ইউকে মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটিও) ইয়েমেনের উত্তরপশ্চিমাঞ্চলীয় উপকূল হয়ে চলা একটি বাণিজ্যিক জাহাজের কাছে বিস্ফোরণের কথা জানিয়েছে।

রয়্যাল নেভি পরিচালিত সংস্থাটি আরো জানায়, হামলায় ‘জাহাজ এবং ক্রু নিরাপদ রয়েছে বলে জানা গেছে।’

মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যাব্রে বলছে, মাল্টার-পতাকাবাহী কন্টেইনার জাহাজটি জিবুতি থেকে জেদ্দা যাচ্ছিল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office