শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সাহস নেই ফিফার: সেফ ব্লাটার

খেলা ডেস্ক   |   শনিবার, ১২ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

নারীর প্রতি সহিংস আচরণের জন্য কাতার বিশ্বকাপ থেকে ইরানকে বাদ দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন সাবেক ফিফা প্রেসিডেন্ট সেফ ব্লাটার। তবে সুইস এই ফুটবল প্রশাসকের মতে, বিশ্বকাপ থেকে ইরানকে বাদ দেওয়ার মতো সাহস বর্তমান ফিফা প্রেসিডেন্ট জিওন্নি ইনফান্তিনোর নেই।

সেফ ব্লাটার বলেছেন, ‘ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া উচিত ছিল। কিন্তু ইনফান্তিনোর এর যথাযথ উত্তর দেওয়ার মতো সাহস নেই। এরই মধ্যে তিনি কাতারের শ্রমিকদের জন্য (বিশ্বকাপ অবকাঠামো নির্মানে নিহত) ফান্ড সংগ্রহ করতে গিয়ে বিপাকে পড়েছেন। আমার ধারণা, শ্রমিকদের জন্য ফান্ডের ব্যবস্থা ফিফার অন্য কেউ করেছেন।’

ব্লাটার জানিয়েছেন, তিনি ফিফার প্রেসিডেন্ট থাকলে বিশ্বকাপ থেকে ইরানের নাম কেটে দিতেন। এর আগে ব্লাটার জানিয়েছেন যে, কাতারকে বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব দেওয়া ছিল তার প্রশাসনের নেওয়া ভুল সিদ্ধান্ত। কারণ আয়তনে কাতার ছোট দেশ। দর্শকের অতি চাপ সামলাতে পারবে না আরব দেশটি।

উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর মাইশা আমিন নামের এক ২২ বছরের নারী নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে মারা যান। ইরানের আইন অনুযায়ী, হিজাব না পরায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং পরে তিনি মারা যান। বিষয়টি নিয়ে ইরানের নারীরা আন্দোলন করলে তাদের ওপরও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সেজন্য ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কথা উঠেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office