শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

ইসরায়েলের ওপর ইরানের হামলা ‘ব্যর্থ হয়েছে’ : ইসরায়েলি সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ১৪ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসরায়েলের ওপর ইরানের হামলা ‘ব্যর্থ হয়েছে’ : ইসরায়েলি সেনাবাহিনী

সংগৃহীত ছবি

ইসরায়েলের সামরিক বাহিনী রোববার বলেছে, শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো ইরানের হামলা ‘ব্যর্থ হয়েছে’। শনিবার রাতে চালানো এসব হামলার ৯৯ শতাংশ ইসরায়েলি বাহিনী ঠেকিয়ে দিয়েছে। খবর এএফপি’র।

টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, ‘ইরানের হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে।’

হাগারি বলেন, ইসরায়েলের অভিমুখে যেসব ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল সেসবের কোনটিই তাদের ভূখ-ে প্রবেশ করেনি এবং ‘মাত্র কয়েকটি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের এসব হামলা মোকাবেলায় কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, এসব ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের একটি ‘নেভাটিম ঘাঁটিতে হালকা আঘাত হেনেছে।’

প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং আরো মিত্র দেশের সাথে একত্রে আমরা ইসরায়েল রাষ্ট্রের ভূখ- রক্ষা করতে পেরেছি।’

গ্যালান্ট আরো বলেন, ‘ইরানের হামলা এখনো শেষ হয়নি। এক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office