শিরোনাম
আর্থিক দুর্নীতির চেয়ে বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী উন্নত রাষ্ট্র গঠনে নির্ভরযোগ্য তথ্যের বিকল্প নেই: অর্থমন্ত্রী সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে প্রণোদনা দেওয়া হবে : খাদ্য প্রতিমন্ত্রী ভাঙ্গা–কুয়াকাটা ছয় লেন: দক্ষিণবাংলার অর্থনৈতিক মুক্তির মহাসড়ক: বদরুল আলম নাবিল, সভাপতি-পিজেএফ শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রফতানি বন্ধ গ্রাম পুলিশ মহাসমাবেশে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী প্রতারণা ও পরিচয় জালিয়াতির অভিযোগের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি

ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুতদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে চাকরিচ্যুত ব্যাংকাররা অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে এ কর্মসূচি শুরু হয়। ইসলামী ধারার কয়েকটি ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে দেশের কয়েকটি ইসলামী ধারার ব্যাংকে পরিকল্পিতভাবে বৈষম্যমূলক ও প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে। ভিত্তিহীন অভিযোগ, অনৈতিক তদন্ত ও প্রশাসনিক হয়রানির মাধ্যমে অনেক কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি তাদের।লিখিত বক্তব্যে তারা আরও বলেন, মানবসম্পদ নীতিমালা উপেক্ষা করে যোগ্যতাবিহীন ব্যক্তিদের পদায়ন এবং রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে। অন্যদিকে দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের অপসারণের ফলে পেশাগত নিরাপত্তা ও পারিবারিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়েছে।

কর্মসূচি থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—চাকরিচ্যুতদের অবিলম্বে পুনর্বহাল, মিথ্যা অভিযোগ ও হয়রানি বন্ধ, নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত, ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ, স্বাধীন তদন্ত কমিশন গঠন এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

অংশগ্রহণকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office