শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ই-সিকিউরিটিজ লিমিটেডের নতুন ওয়েবাসাইট চালু

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বিনিয়োগকারীদের সেবা গতিশীল করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিশ্বস্ত ব্রোকারেজ হাউস ই-সিকিউরিটিজ লিমিটেডের নতুন ওয়েবসাইট চালু হয়েছে।

রোববার বেলা ৩ টায় ই-সিকিউরিটিজ লিমিটেডের নতুন ওয়েবাসাইটে লঞ্চিং করে উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার এহসান ই মোয়াজ্জেম। এসময় তিনি বলেন, ই-সিকিউরিটিজ লিমিটেড বিনিয়োগকারীদের সেবা গতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, এরই অংশ হিসেবে বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট করা হয়েছে। এর মাধ্যমে নতুন বিনিয়োগকারীরা খুব সহজেই বিও হিসাব খুলতে পারবেন। প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীরা তাদের বিও একাউন্টে লগিং আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ঢুকতে পারবেন। এছাড়াও ফান্ড ডিপোজিট,টাকা উত্তোলন করা যাবে খুব সহজেই।

ব্যারিস্টার এহসান ই মোয়াজ্জেম আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের ঘোষণা করেছেন, তার অংশ হিসেবে আমরা ডিজিটাল ই-সিকিউরিটিজ ঘোষণা করলাম।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ভবিষ্যতে ই-সিকিউরিটিজ লিমিটেড এর নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার ক্রয়-বিক্রয় সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে।

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির হেড অব অপারেশন্স আমিনুল ইসলাম সুমন। তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইন ও করণীয় সম্পর্কে জানান।

সময় উপস্থিত ছিলেন ই-সিকিউরিটিজ লিমিটেডের হেড অব একাউন্ট এবিএম মাহমুদুল হক ,ম্যানেজার সেটেল্ডমেন্ট অজয় কুমার সরকার, আইপিও এবংম্যানেজার গ্রাহক সেবা আব্দুল হাকিম। সংবাদ বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office