শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

ঈদে ঢাকা ছেড়েছেন ১ কোটি ৩১ লাখ সিমধারী, ফিরেছেন ৫৩ লাখ

জাতীয় ডেস্ক   |   বুধবার, ২৬ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদে ঢাকা ছেড়েছেন ১ কোটি ৩১ লাখ সিমধারী, ফিরেছেন ৫৩ লাখ

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত আটদিনে রাজধানী ঢাকা ছেড়েছেন এক কোটি ৩১ লাখ ৫৫ হাজার ৩৭০ সিম ব্যবহারকারী। একই সময়ে রাজধানীতে ফিরেছেন ৫৩ লাখ ৪৩ হাজার ৩৪৮ জন।

বুধবার (২৫ এপ্রিল) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছে ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন গ্রাহক। ১৯ এপ্রিল ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন গ্রাহক, ২০ এপ্রিল ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯ জন, ২১ এপ্রিল সবচেয়ে বেশি গ্রাহক ঢাকা ছেড়েছে। ওইদিন ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮ জন গ্রাহক রাজধানী ছেড়ে বিভিন্ন জেলায় গেছেন। ঈদের দিন ২২ এপ্রিল গেছেন ১৬ লাখ ৭ হাজার ৫৪৬ জন গ্রাহক, ২৩ এপ্রিল ১২ লাখ ২৮ হাজার ৮০১ জন। ২৪ এপ্রিল ঢাকা ছেড়েছেন ৯ লাখ ৩৯ হাজার ৮০৮ জন সিম ব্যবহারকারী। আর ২৫ এপ্রিল ছেড়েছেন আট লাখ ২৬ হাজার ৯৭৫।

ঈদুল ফিতরের পাঁচদিনের ছুটি শেষে সোমবার থেকে শুরু হয়েছে অফিস। কর্মস্থলে যোগ দিতে রোববার থেকে ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। রোববার (২৩ এপ্রিল) ঢাকায় ফিরেছেন চার লাখ ৯২ হাজার ৬১৯ জন সিম ব্যবহারকারী। সোমবার (২৪ এপ্রিল) ঢাকায় ফিরেছেন আট লাখ ৭৮ হজার ৪২ জন সিম ব্যবহারকারী। গত আটদিনে ঢাকায় ফিরেছেন ৫৩ লাখ ৪৩ হাজার ৩৪৮ জন সিম ব্যবাহকারী।

চার অপারেটর-গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ব্যবহারকারীর ওপর ভিত্তি করে তৈরি করা পরিসংখ্যানটি পোস্ট করেন মন্ত্রী।

পরিসংখ্যান অনুযায়ী, ঈদের ছুটিতে এবার সবচেয়ে বেশি ঢাকা ছেড়েছেন গ্রামীণফোনের সিম ব্যবহাকারীরা। ছুটির মধ্যে ঢাকায় বেশি ঢুকেছেন বাংলালিংক সিম ব্যবহারকারী।

মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, চাঁদরাত অর্থাৎ ২১ এপ্রিল ঢাকা ছেড়েছে সর্বোচ্চ সংখ্যক সিম ব্যবহারকারী। ওইদিন ঢাকা ছাড়া সিমের সংখ্যা ছিল ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮টি।

মোস্তাফা জব্বার জানান, এটি মূলত মোবাইল সিমের হিসাব। কোনো ব্যক্তির হিসাব নয়। কারণ একজন ব্যক্তির একাধিক সিম থাকতে পারে। আবার কেউ কেউ আছেন, যাদের কোনো মোবাইল সিম নেই। যেমন-পরিবারের ছোট বাচ্চাদের মোবাইল কিংবা সিম থাকে না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office