শিরোনাম
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

ঈদে মহাসড়কেও চলবে মোটরসাইকেল

জাতীয় ডেস্ক   |   রবিবার, ০৯ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদে মহাসড়কেও চলবে মোটরসাইকেল

সংগৃহীত ছবি

এবারের ঈদে মহাসড়কে মোটরসাইকেল চলাচলের ওপর বিধিনিষেধ থাকছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে পদ্মা সেতুতে আগের মতোই মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

পবিত্র ঈদুল ফিতর-২০২৩ উদযাপন উপলক্ষে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে আজ (রোববার) সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ করতে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এ তথ্য জানান।

এবারের ঈদযাত্রায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকছে কি না, জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, মহাসড়কে মোটরসাইকেল চলবে না, এটি কি আমরা বলেছি? শুধু পদ্মা সেতু বাদে সব মহাসড়কেই মোটরসাইকেল চলবে।

ঈদের ৭ দিন মহাসড়কে মোটরসাইকেল চালানো যাবে না বলে গত বছর নির্দেশনা দিয়েছিল সড়ক বিভাগ। নির্দেশনায় বলা হয়েছিল, পবিত্র ঈদুল আজহার আগের তিনদিন, ঈদের দিন ও ঈদের পরের তিনদিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চলাচল করা যাবে না।

এছাড়া ভাড়ায়চালিত মোটরসাইকেল শুধু রাজধানী ঢাকাসহ অনুমোদিত এলাকায় চলাচল করতে পারবে বলে জানিয়েছিল সড়ক বিভাগ। এছাড়া এক জেলায় রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলায় চালানোর অনুমতিও ছিল না।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কে দায়িত্ব পালনকারী সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে দায়িত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। এছাড়া ঈদের আগে ৫ দিন এবং পরের ৭ দিনসহ মোট ১২ দিন সারাদেশের ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office