শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

উত্তর কোরিয়া স্যাটেলাইট উৎক্ষেপণের কথা জাপানকে জানিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উত্তর কোরিয়া স্যাটেলাইট উৎক্ষেপণের কথা জাপানকে জানিয়েছে

সংগৃহীত ছবি

উত্তর কোরিয়া শিগগিরই স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনার কথা জাপানকে জানিয়েছে।

জাপান সরকার মঙ্গলবার এ কথা বলেছে।

স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যর্থ প্রচেষ্টার তিন মাসেরও কম সময়ের মধ্যে উত্তর কোরিয়া আবার এ উদ্যোগ নিয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পরিকল্পিত এ উৎক্ষেপণের কথা উত্তর কোরিয়া জাপানকে জানিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, কিশিদা এই উৎক্ষেপণ পরিকল্পনা বাতিলের আহ্বান জানাতে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশের সাথে কাজ করতে তার সরকারকে নির্দেশ দিয়েছেন।

জাপান কোস্টগার্ড বলছে, আগামী ২৪ থেকে ৩১ আগস্টের মধ্যে স্যাটেলাইট রকেট উৎক্ষেপণ করা হবে।

এর আগে মে মাসে উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। স্যাটেলাইট বহনকারী রকেটটি উড্ডয়নের পর পরই সমুদ্রে ডুবে যায়।

উত্তর কোরিয়া বলছে, এ অঞ্চলে ক্রমবর্ধমান মার্কিন উপস্থিতি মোকাবেলায় তারা গোয়েন্দা স্যাটেলাইট তৈরি করেছে।
এদিকে দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ সোমবার শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার নিন্দা জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office