শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

উরফি জাভেদের বিরুদ্ধে মামলা করল পুলিশ

বিনোদন ডেক্স   |   শনিবার, ০৪ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উরফি জাভেদের বিরুদ্ধে মামলা করল পুলিশ

সংগৃহীত ছবি

মুম্বাই পুলিশের সম্মান নষ্ট করার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে উরফি জাভেদের বিরুদ্ধে। উরফিসহ মোট পাঁচ জনের বিরুদ্ধে এ মামলা হয়েছে।

একটি ভিডিওতে দেখা গেছে উরফির সঙ্গে কথা বলছেন দু’জন পুলিশ কর্মকর্তা। এক জন উরফিকে জিজ্ঞাসা করেন, এত ছোট পোশাক পরে রাস্তায় কে ঘোরে?

উরফিকে তাদের সঙ্গে থানায় যেতে বলতেও দেখা যায় এক পুলিশ কর্মকর্তাকে। কিছুক্ষণ বাদানুবাদ চলার পর উরফিকে পুলিশের গাড়িতে তোলা হয়। এই ভিডিও ভাইরাল হতেই উরফির খোঁজে মাঠে নামে পুলিশ। খোঁজ নিয়ে তারা জানতে পারেন, পুরো ভিডিওটিই প্রচারে থাকার জন্য উরফি নিজেই বানিয়েছেন। বিষয়টি পূর্বপরিকল্পিত এবং উরফির মস্তিষ্কপ্রসূত।

পুলিশের চরিত্রে অভিনয় করার জন্য তিন জনকে ভাড়া করা হয়েছিল। যারা কনস্টেবল সেজেছিলেন তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে দেওয়া হয়েছিল।

পুলিশ বলছে, সোশ্যাল সাইটে ফলোয়ার বাড়াতেই এই কাজ করেছেন উরফি।

ভিডিওতে যাদের দেখা গেছে তাদের সকলের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office