শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

এআর রহমানের যে তথ্য জানলে চমকে যাবেন

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২২ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এআর রহমানের যে তথ্য জানলে চমকে যাবেন

সংগৃহীত ছবি

ভারতের সঙ্গীতাঙ্গনের দিকপাল অস্কার জয়ী এআর রহমান। তার সুরে মাতাল হয় গোটা বিশ্ব। এআর রহমান খুব আধ্যাত্মিক প্রকৃতির মানুষ, তা সবাই জানেন। তিনি নিজেও অনেক বার তার গভীর আধ্যাত্মিক বিশ্বাসের কথা প্রকাশ করে থাকেন। কিন্তু অনেকেই জানেন না এই পরিবর্তন তার মধ্যে এসেছে অনেক পরে।

আজকে যিনি এআর রহমান নামে পরিচিত, তার জন্ম হয়েছিল অন্য পরিচয়ে। তিনি ছিলেন দিলীপ কুমার। খুব অল্প বয়সে বাবাকে হারিয়ে জীবনের কঠিন অধ্যায়ে প্রবেশ করেছিলেন। এর তারপরই ঘুরে যায় তার জীবনের অভিমুখ। একজন সুফি সাধকের অনুরাগী হয়ে পড়েন। ধর্মান্তরিত হন।

সম্প্রতি তার ঘনিষ্ঠ সহযোগী শিবমণি জানিয়েছেন এই পরিবর্তনের সাক্ষী তিনি। শিবমণি দেখেছেন কীভাবে একটু একটু করে বদলে গেছেন এআর রহমান।

সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিবমণি জানিয়েছেন, বাবা মারা যাওয়ার পর এক সুফি সাধকের আখড়ায় যেতেন রহমান, সঙ্গে তার মাও। সেখানেই অধ্যাত্ম সাধনার পাঠ নিতেন রহমান।

তিনি বলেন, আমরা স্টুডিও-তে অপেক্ষা করতাম। এআর রহমানকে কোরানের পাঠ দিতেন তার শিক্ষক। সেই সময় থেকেই আমূল বদলে গেলেন তিনি। তার একাগ্রতা কয়েকগুণ বেড়ে যায়।

শিবমণি বলেন, যে দিলীপকে আমি চিনতাম, সেখান থেকে একেবারে বদলে যান এআর। আধ্যাত্মিকতার পথে একেবারে নিমগ্ন হয়েছিলেন এ সঙ্গীত সাধক। একেবারে শান্ত হয়ে যান। কাজের সময় শুধু কাজ নিয়েই ভাবতেন। তার এই মনোভাব একটা শৃঙ্খলাবোধ তৈরি করেছিল। আর এতেই সাফল্য আসে।

তখন স্টুডিও-র পরিবেশ একেবারে বদলে গিয়েছিল। সেখানে গোটা পরিবেশেই আধ্যাত্মিকতা বিরাজ করতো।

প্রায় ২৩ বছর আগে নিজের বিশ্বাসের কথা জানিয়েছিলেন এআর রহমান। ২০০০ সালে তিনি বলেছিলেন দিলীপ কুমার থেকে এআর রহমান হয়ে ওঠার কথা।

এদিকে অদ্ভুত কাকতালীয় একটি বিষয় হলো এ আর রহমানের স্ত্রীর নাম সায়রা বানু। বলিউডের তারকা অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী-র নামও সায়রা বানু।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office