শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

এইচএসসির ফরম পূরণ শুরু ৮ জুন

শিক্ষা ডেস্ক   |   সোমবার, ৩০ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

আগামী ৮ জুন থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। ২২ জুন পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা হবে। তবে অনলাইনে ফি জমা দেয়া যাবে ২৩ জুন পর্যন্ত। ফরম পূরণের জন্য সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা আগামী ৭ জুন প্রকাশ করা হবে।

সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম পলাশ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, আগামী ৮ জুন থেকে শুরু করে ২২ জুনের মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আগামী ৭ জুন প্রকাশ করা হবে।

রেজিস্ট্রেশন ফি: বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ২ হাজার ৩৩০ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক ১ হাজার ৭৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। কোনো শিক্ষার্থীর প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলে সর্বমোট ২৪ মাসের বেশি বেতন নেয়া যাবে না।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো অবস্থায় নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য দৃষ্টিগোচর হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জিপিএ উন্নয়ন: যে সকল পরীক্ষার্থী ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ এর কম পেয়েছে তারা জিপিএ উন্নয়নের জন্য পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। তবে এ ক্ষেত্রে সংশ্নিষ্ট পরীক্ষার্থীকে ২০২২ এইচএসসি পরীক্ষায় নির্ধারিত সকল বিষয়ে পরীক্ষা দিতে হবে। জিপিএ উন্নয়নের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়ন করা যাবে না। তবে যে সকল পরীক্ষার্থী এক/দুই বিষয়ের পরীক্ষা দিয়ে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা জিপিএ উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

পরীক্ষার সিলেবাস: এইচএসসিতে একটি বিষয় (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) বাদ দেয়া হয়েছে। বাদ দেয়া বিষয়গুলোতে গতবারের মতো এবারও সাবজেক্ট ম্যাপিং করে নম্বর দেয়া হবে। অর্থাৎ শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি গ্রুপভিত্তিক নৈর্বাচনিক তিন বিষয় ও ঐচ্ছিক একটি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার সময় হবে ২ ঘণ্টা।

অন্যান্য তথ্য: যে সকল পরীক্ষার্থী ২০১৯/২০২০/২০২১ সালের এইচএসসি পরীক্ষায় এক/দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য/অনুপস্থিত হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২২ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য/অনুপস্থিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

আংশিক বিষয়ে অংশগ্রহণকারী পরীক্ষার্থীগণ কখনই চতুর্থ বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তবে পরীক্ষার্থীগণ ইচ্ছা করলে এক/দুই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ না করে চতুর্থ বিষয়সহ ২০২২ সালের এইচএসসি পরীক্ষার জন্য নির্ধারিত সকল বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

শুধুমাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অকৃতকার্য পরীক্ষার্থীকে অবশ্যই ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ ব্যতীত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অকৃতকার্য পরীক্ষার্থীর ফলাফল প্রকাশের সুযোগ নেই। ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য/অনুপস্থিত প্রাইভেট পরীক্ষার্থীগণ ২০২২ সালের এক বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

যে সকল পরীক্ষার্থী ২০১৯/২০২১ সালের এইচএসসি পরীক্ষায় এক/দুই বিষয়ে অকৃতকার্য/অনুপস্থিত হয়ে, ২০১৯/২০২১ সালে এইচএসসি পরীক্ষায় ওই এক/দুই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণকালে বহিস্কার অথবা অভিযুক্ত হয়েছে এবং শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২০১৯/২০২১ সালের পরীক্ষা বাতিল হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২২ সালের সকল/ এক/দুই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office