শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

একটি গানের জন্য ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন যিনি

বিনোদন ডেক্স   |   বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

একটি গানের জন্য ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন যিনি

সংগৃহীত ছবি

বলিউডের যেকোনো সিনেমায় প্রায় সময়েই অভিনেতা-অভিনেত্রীদের আকাশচুম্বী পারিশ্রমিকের কথা শোনা যায়। কখনো কখনো শাহরুখ খান-সালামন খানদের শত কোটির গল্পও শোনা যায়। সেদিক থেকে আলোচনার বাইরে থাকেন সংগীতশিল্পীরা।

সিনেমায় তাদের কণ্ঠে তারকাদের গান গাইতে দেখা গেলেও কখনো শোনা যায় না পারিশ্রমিকের কথা। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতে একটি গানের জন্য সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া সংগীতশিল্পী এ আর রহমান। প্রতিটি গানের জন্য তিন কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন অস্কারজয়ী এ সংগীত পরিচালক।

যেখানে ভারতের প্রথমসারির সংগীতশিল্পীরা একটি গানের জন্য সাধারণত পাঁচ থেকে ১০ লাখ বা ২০ লাখ রুপি পর্যন্ত নিয়ে থাকেন। সেখানে এ আর রহমানের সেই কোটা গিয়ে দাঁড়ায় কোটিতে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, অন্ততপক্ষে ২৫ লাখ রুপির কম কখনই নেন না এ আর রহমান। এমনকি কখনো কোনো গান প্রতি পাঁচ কোটি রুপিও দাবি করেন তিনি। এছাড়া কোনও ইভেন্ট বা কনসার্টের জন্য এই সংগীত তারকা নিয়ে থাকেন এক কোটি রুপি।

এ আর রহমানের পর পারিশ্রমিকের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রেয়া ঘোষাল। তিনি প্রতিটি গানের জন্য পারিশ্রমিক নেন ২৫ লাখ রুপি। সুনিধি চৌহান ও অরিজিৎ সিং রয়েছেন শ্রেয়ার পরবর্তী স্থানে। গান পিছু তাদের পারিশ্রমিক প্রায় ২০ থেকে ২২ লাখ রুপি।

এ ছাড়া ভারতীয় সংগীতের অন্যান্য তারকাদের মধ্যে সোনু নিগম ও বাদশা প্রতি গানের জন্য পারিশ্রমিক নেন ১৮ থেকে ২০ লাখ রুপি। সর্বোচ্চ পারিশ্রমিকের বিচারে তালিকায় আরও নাম রয়েছে—শান, নেহা কক্কর, মিকা সিং ও হানি সিংদের। তাদেরকে একটি গানের জন্য দিতে হয় ১০ লাখ রুপি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office