শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

একনজরে দেখে নিন এবারের বিপিএলের দলগুলো

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বিপিএলের ড্রাফট হয়ে গেল আজ

বিপিএলের ড্রাফট আজ হয়ে গেছে রাজধানীর একটি হোটেলে। বিপিএলের হাত ধরে চলা বিতর্কও ছিল ড্রাফটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড় তালিকা সরবরাহ করেছে আজ ড্রাফটের দিন সকালে! ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা গতকাল রাতে বাতিলের সিদ্ধান্ত আসে! এসব বিতর্ক সঙ্গী করেই হয়ে গেছে বিপিএলের ছয় দলের খেলোয়াড় কেনাবেচা।

নিয়ম অনুযায়ী ড্রাফটের বাইরে থেকে একজন বাংলাদেশি ও তিনজন বিদেশি খেলোয়াড় দলে নিতে পারত দলগুলো। সেখানে বিপিএলে বরিশালের দল ফরচুন বরিশাল দলে টেনে নিয়েছে সাকিব আল হাসানকে। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে নিয়েছে ঢাকা। মুশফিকুর রহিমকে নিয়েছে খুলনার ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্স। মোস্তাফিজুর রহমানকে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। সিলেট সানরাইজার্স নিয়েছে তাসকিন আহমেদকে।

সরাসরি চুক্তিতে বিদেশি খেলোয়াড়দের চেনা মুখগুলোর মধ্যে বোপারাকে নিয়েছে সিলেট, ক্রিস গেইলকে নিয়েছে বরিশাল, ফাফ ডু প্লেসিকে নিয়েছে কুমিল্লা। এরপর ড্রাফট থেকে কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় চমক দেখিয়েছে ঢাকা। মাহমুদউল্লাহ ছাড়াও তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজাকে নিয়েছে তারা।

শেষ পর্যন্ত কোন দল কেমন হলো, সেটি একনজরে চোখ বুলিয়ে নিন—

সিলেট সানরাইজার্স

সরাসরি চুক্তি: তাসকিন আহমেদ, দিনেশ চান্ডিমাল (শ্রীলঙ্কা), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা)।

ড্রাফট থেকে দেশি: মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম, এনামুল হক, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলী, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন ও শফিউল হায়াত।

ড্রাফট থেকে বিদেশি: রবি বোপারা (ইংল্যান্ড), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা), সিরাজ আহমেদ (সংযুক্ত আরব আমিরাত)।

ঢাকা

সরাসরি চুক্তি: মাহমুদউল্লাহ রিয়াদ, ইসুরু উদানা (শ্রীলঙ্কা), কায়েস আহমেদ (আফগানিস্তান), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান)।

ড্রাফট থেকে দেশি: তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম, নাঈম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান ও ইবাদত হোসেন।

ড্রাফট থেকে বিদেশি: মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান), ফজল হক ফারুকী (আফগানিস্তান)।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

সরাসরি চুক্ত: নাসুম আহমেদ, বেনি হাওয়েল (ইংল্যান্ড), কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ), উইল জ্যাকস (ইংল্যান্ড)।

ড্রাফট থেকে দেশি: শরীফুল ইসলাম, আফিফ হোসেন, শামীম হোসেন, মুকিদুল ইসলাম, রেজাউর রহমান, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী ও নাঈম ইসলাম।

ড্রাফট থেকে বিদেশি: চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), রায়াদ এমরিত (ওয়েস্ট ইন্ডিজ)।

ফরচুন বরিশাল

সরাসরি চুক্তি: সাকিব আল হাসান, মুজিব উর রহমান (আফগানিস্তান), দানুষ্কা গুনাতিলকা (শ্রীলঙ্কা) ও ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)।

ড্রাফট থেকে দেশি: নুরুল হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান, ফজলে মাহমুদ, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ও ইরফান শুক্কুর।

ড্রাফট থেকে বিদেশি: নিরোশান ডিকভেলা (শ্রীলঙ্কা), ওবেদ ম্যাকয় (ওয়েস্ট ইন্ডিজ), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)।

খুলনা টাইগার্স

সরাসরি চুক্তি: মুশফিকুর রহিম, থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), ভানুকা রাজাপক্ষে (শ্রীলঙ্কা), নাভিন উল হক (আফগানিস্তান)।

ড্রাফট থেকে দেশি: মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম, ইয়াসির আলী, ফরহাদ রেজা, রনি তালুকদার, খালেদ আহমেদ, জাকের আলী ও নাবিল সামাদ।

ড্রাফট থেকে বিদেশি: সেকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)।

কুমিল্লা ভিক্টোরিয়ানস

সরাসরি চুক্তি: মোস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি (দক্ষিণ আফ্রিকা), মঈন আলী (ইংল্যান্ড) ও সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)।

ড্রাফট থেকে দেশি: লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম, পারভেজ হোসেন, আবু হায়দার ও মেহেদী হাসান।

ড্রাফট থেকে বিদেশি: কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), ওশান টমাস (ওয়েস্ট ইন্ডিজ)।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office