শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

একাই লড়লেন রাহুল, ১৫৯ রানে থামলো লখনৌ

স্পোর্টস ডেস্ক   |   শনিবার, ১৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

একাই লড়লেন রাহুল, ১৫৯ রানে থামলো লখনৌ

সংগৃহীত ছবি

ওপেনিংয়ে নেমে অধিনায়ক লোকেশ রাহুল একাই লড়ে গেলেন ইনিংসের প্রায় শেষ ভাগ পর্যন্ত। বাকিরা কেউই তেমন কিছু করতে পারলেন না। রাহুলের ৭৪ রানের ইনিংসের পরও ৮ উইকেটে ১৫৯-এই থেমে গেছে লখনৌ সুপার জায়ান্টস। অর্থাৎ জিততে হলে পাঞ্জাব কিংসকে করতে হবে ১৬০।

ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করেন দুই ওপেনার লোকেশ রাহুল আর কাইল মায়ার্স। ৪৬ বলে তারা গড়েন ৫৩ রানের জুটি। অষ্টম ওভারে মায়ার্স আউট হন ২৩ বলে ২৯ করে। পরের ওভারে দীপক হুদা ২ রানে সাজঘরে ফেরেন।

এরপর ক্রুনাল পান্ডিয়াকে নিয়ে ৩৫ বলে ৪৮ রানের জুটি গড়েন রাহুল। ১৫তম ওভারে জোড়া আঘাত কাগিসো রাবাদার। ক্রুনাল পান্ডিয়া ১৭ বলে ১৮ আর নিকোলাস পুরান ফেরেন গোল্ডেন ডাকে (১ বলে ০)।

মার্কাস স্টয়নিসও সেট হয়ে ইনিংস বড় করতে পারেননি (১১ বলে ১৫)। সতীর্থদের এই আসা যাওয়ার মধ্যে একটি প্রান্ত ধরে রেখেছিলেন লোকেশ রাহুল।

ইনিংসের ৮ বল বাকি থাকতে তিনিও আউট হয়ে যান। ৫৬ বলে ৮ চার আর ১ ছক্কায় রাহুলের ইনিংসটি ছিল ৭৪ রানের। এরপর কৃষ্ণাপ্পা গৌতমকে কায়াল মায়ার্সের বদলে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামালেও পুঁজিটা বড় হয়নি লখনৌর। গৌতম করেন ১ রান।

পাঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কারান তিনটি আর কাগিসো রাবাদা নেন দুটি উইকেট।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office