শিরোনাম
আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা পোশাক খাতের সহিংসতায় সীমান্তের ওপার থেকে ইন্ধনের তথ্য রয়েছে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে পারে : ফকির মাহবুব আনাম কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী কুলাউড়া ইউবিসিপিএস লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন মালয়েশিয়ার শ্রমবাজার খুললেও কাটেনি অনিশ্চয়তা দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে এনবিআর গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক মখলিছুর রহমান নির্বাচিত

এখন বুঝতে পারছি সাংবাদিক হওয়া কতটা কঠিন: শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১২ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ২৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এখন বুঝতে পারছি সাংবাদিক হওয়া কতটা কঠিন: শবনম ফারিয়া

সংগৃহীত ছবি

আপাতত অভিনয় থেকে কিছুটা দূরেই আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। পড়াশোনা নিয়েই বর্তমান ব্যস্ততা তার। স্নাতকোত্তর করছেন সাংবাদিকতা ও মিডিয়া কমিউনিকেশন বিষয়ে। পাশাপাশি ইন্টার্নশিপ করছেন একটি জাতীয় দৈনিকে।

বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক অন্যান্য বিষয় নিয়ে সম্প্রতি কথা বলেন দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে। জানান, সাংবাদিক হিসেবে কাজ করার বিরক্তিকর অভিজ্ঞতা।

শবনম ফারিয়া বলেন, ‘সত্যি বলতে এখন বুঝতে পারছি সাংবাদিক হওয়া কিংবা সাংবাদিক হিসেবে কাজ করা কতটা কঠিন। অনেক সময় পরিচয় দিলেই মানুষ কথা বলে, কিন্তু অনেক সময় চেনাজানা মানুষও কথা বলতে চায় না। বিষয়টি খুবই বিরক্তিকর।’

তবে সাংবাদিকতাকে আগামীতে পেশা হিসেবে বেছে নেওয়ার কোনো ইচ্ছা নেই ফারিয়ার। তার আগ্রহ কমিউনিকশন নিয়ে। এছাড়া অভিনয় তো আছেই।

এ অভিনেত্রী জানান, ভবিষ্যতে কমফোর্ট জোনের বাইরে গিয়ে কাজ করতে চান তিনি। তার কথায়, ‘যে চরিত্র আমাকে টেনশন দেবে এমন কাজ করতে চাই। শুটিংয়ের আগের দিন আমি চিন্তায় পড়ে যাব যে কী করব, কীভাবে করব। কমফোর্ট জোনের মধ্যে থেকে কাজ করতে মজা নেই।’

এই মুহূর্তে পড়াশোনায় নিজেকে পুরোপুরি সপে দিতে চান শবনম ফারিয়া। মাস্টার্স শেষ করার আগে আগামী ছয় মাস পুরোপুরিভাবে কাজে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে ভালো কোনো গল্প পেলে তখন হয়তো কাজ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office