শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

এবার ইসরায়েলে হামলা চালাল ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ইরাকের সশস্ত্র সংগঠন দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েল ও অধীকৃত গোলান মালভূমিতে ড্রোন হামলা চালানোর দাবি জানিয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আজ বুধবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উত্তরাঞ্চলে ‘গুরুত্বপূর্ণ’ সামরিক স্থাপনা ও অধিকৃত গোলাম মালভূমিতে তিন দফা ড্রোন হামলা চালানোর দাবি জানিয়েছে ইরাকী সংগঠনটি।

এর আগে ইরান সমর্থিত এই আধা-সামরিক বাহিনী জানায়, তারা দক্ষিণ লেবাননের ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর’ বিরুদ্ধে হামলা চালিয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী পূর্ব দিক থেকে ধেয়ে আসা ড্রোন প্রতিহত করার দাবি জানায়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরাকের এই সশস্ত্র সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে হামলার মাত্রা বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, গাজায় হামলার তীব্রতা বাড়ানো ও লেবাননে আগ্রাসনের সম্প্রসারণের কারণেই বাড়ছে ইরাকী হামলা।

গাজার যুদ্ধ শুরুর পর ইসলামিক রেজিস্ট্যান্স ইরাক ও সিরিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীর বিরুদ্ধেও রকেট ও ড্রোন হামলা চালিয়েছিল সংগঠনটি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office