শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

এশিয়া-ইউরোপের জন্য তেলের দাম বাড়ালো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

এশিয়া ও ইউরোপের জন্য জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির জ্বালানি কোম্পানি আরামকো জানিয়েছে, এপ্রিলের জন্য এই মূল্য কার্যকর হবে। চাহিদা বাড়ায় সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে। খবর রাশিয়া টুডের।

আরামকো জানিয়েছে, আরব লাইট ক্রুডের দাম ব্যারেল প্রতি সর্বোচ্চ ২ দশমিক ৫০ ডলার করা হবে, যা মার্চের স্তরের থেকে ৫০ সেন্ট বেশি। তাছাড়া আরব হেবির ক্ষেত্রে দাম একই স্তরে নির্ধারণ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ধারাবাহিকভাবে দ্বিতীয় মাসে তেলের দাম বাড়ালো বিশ্বের সবচেয়ে বেশি রপ্তানিকারক দেশ সৌদি। এশিয়া হচ্ছে, তাদের অন্যতম বড় বাজার। এই মহাদেশে আরামকো ৬০ শতাংশ তেল বিক্রি করে, যার অধিকাংশই দীর্ঘমেয়াদি চুক্তিরভিত্তিতে। মূলত প্রত্যেক মাসেই তারা তেলের দাম পর্যালোচনা করে।

ইউরোপ ও ভূমধ্য অঞ্চলের জন্যও তেলের দাম বাড়িয়েছে দেশটি। তবে যুক্তরাষ্ট্রে দাম অপরিবর্তিত থাকবে।

আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের গত সপ্তাহে বলেন, চীনের কাছ থেকে চাহিদা খুবই শক্তিশালী। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রেও ব্যাপক চাহিদা বেড়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office