শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

এ সময়ে কমলালেবু খাবেন যে কারণে

স্বাস্থ্য ডেস্ক   |   শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এ সময়ে কমলালেবু খাবেন যে কারণে

সংগৃহীত ছবি

এখনও তেমন শীত পড়েনি। স্বাস্থ্য সচেতন যারা, তারা শীতের শুরু থেকেই শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি জোগান দিতে চান। যাতে চট করে ঠান্ডা না লাগে, সারা শীতে সংক্রমণজনিত সমস্যায় ভুগতে না হয়।

শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে কমলালেবু। নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও থাকে না। আর কী কী কারণে কমলালেবু খাওয়া যায়?

• কমলালেবুতে ভিটামিন সি ছাড়াও ক্যালশিয়াম, পটাশিয়াম, ফাইবার, ফলিক অ্যাসিড, ভিটামিন এ এবং বি রয়েছে। এই সমস্ত উপাদান রোগ প্রতিরোধ বাড়িয়ে তুলতে সাহায্য করে।

• কমলালেবুর মধ্যে রয়েছে ফ্ল্যাবনয়েড্‌স। যা আসলে এক ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট। নিয়মিত কমলালেবুর রস খেলে মস্তিষ্কের স্নায়ুর জটিল রোগ অ্যালঝাইমার্স, ডিমেনশিয়া কিংবা পার্কিনসন্সের মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে।

• চোখ ভালো রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো ভিটামিন এ। পুষ্টিবিদেরা বলছেন, কমলালেবুর মধ্যে থাকা ভিটামিন সি এবং বিটা-ক্যারোটিন চোখের যত্ন নিতে পারে।

• কমলালেবুর মধ্যে ভিটামিন সি-র পরিমাণ সবচেয়ে বেশি। তাই ত্বকের যত্নে ভিটামিন সি যুক্ত সিরাম, ক্রিম মাখার পাশাপাশি কমলালেবু খাওয়ার অভ্যাস করতে বলেন পুষ্টিবিদেরা।

• বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কমলালেবু খেলে হার্টের জটিল কোনো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কমে। কারণ, এই লেবুর মধ্যে থাকা ফাইবার এবং পটাশিয়াম রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office