শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডুসেন

খেলা ডেস্ক   |   শনিবার, ১৮ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডুসেন

সংগৃহীত ছবি

বিশ্বকাপ দলে না থাকা ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেনকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (এসএ)।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দলকে নেতৃত্ব দিতে যাওয়া ডুসেনকে নিয়ে দলের কোচ রব ওয়াল্টার বলেন, ‘অনেক অভিজ্ঞতা আছে ডুসেনের। কিন্তু এটি অনভিজ্ঞ দল। টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো ক্রিকেট খেলছে ডুসেন।’

বিশ্বকাপ আসন্ন থাকায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রাখা হয়নি আইডেন মার্করাম, ডেভিড মিলার ও হেনরিচ ক্লাসেনের মতো ক্রিকেটারদের।

তবে বিশ্বকাপ স্কোয়াডের আট খেলোয়াড় জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, এনরিচ নর্টি, অটনিল বার্টম্যান, রেজা হেনড্রিক্স, তাবরাইজ শামসি, রায়ান রিকেলটন, লুঙ্গি এনগিডিকে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে । বিশ্বকাপে রিজার্ভ তালিকায় আছেন এনগিডি।

কিংস্টনে ২৪, ২৬ ও ২৭ মে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ।

আগামী ৩ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে দক্ষিণ আফ্রিকা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দল : রাসি ভ্যান ডার ডুসেন (অধিনায়ক), অটেনেইল বার্টম্যান, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, ম্যাথু ব্রিটজকে, বিজর্ন ফরচুন, রেজা হেনড্রিক্স, প্যাট্রিক ক্রুগার, উইলান মুল্ডার, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্টি, নাকাবা পিটার, রায়ান রিকেলটন, আন্দিলে ফেলুকুওয়া ও তাবরাইজ শামসি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office