শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

ওলিউল আজম-এর কবিতা # কালের পরিক্রমা #

  |   বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image
হয়তো আজ থেকে পঁয়তাল্লিশ বছর পূর্বে
হারিয়েছি মায়ের কোল,
চল্লিশ বছর হলো হারিয়েছি খেলনা।
পঁয়ত্রিশ বছর দাদা আর বিশ বছর দাদীর ভালোবাসা।
কয়েক’শ হারিয়েছি স্কুল জীবনের বন্ধু।
শৈশবের হাসি ওদের মধ্যে নিমজ্জিত ছিল,
প্রকৃত বন্ধু দু’ একজন বাদে সবই হারিয়েছি।
হয়তো ওদের কাছ থেকে প্রতিনিয়ত
আমি ও হারিয়েছি সোনালি দিনগুলো।
হারিয়ে গেছে প্রিয় মানুষগুলো,
ভেঙে গেছে গড়া স্বপ্নগুলো।
কখনোবা নিজের স্বপ্নগুলো,নিজের চাওয়াগুলো
গলাটিপে মেরে ফেলেছি।
এখনো প্রতিনিয়ত মেরে ফেলছি,ফেলতে হচ্ছে।
এভাবেই একটু একটু করে নিজেকেই হারিয়েছি।
কখনো নিজের বা সমাজের দোষে
আবার কখনো বা পারিবারিক চাহিদায়।
আবার কখনো বা প্রিয় কারো ভালোবাসার অভাবে।
ট্রেন থেকে স্টেশনে যেমন মানুষ নেমে যায়,
তেমনি স্মৃতিগুলো ও আমার
জীবন স্টেশন থেকে নেমে গেছে কালের পরিক্রমায়।
আমি ও এখন শিখেছি হারিয়ে ফেলার মাঝে
কীভাবে বেঁচে থাকা খুঁজে নিতে হয়।
জীবনের ভীড় থেকে আর হারানোর কিছু নেই,
এখন শুধুই অন্তহীন পথচলা।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office